Wednesday, 12 August 2026

Lecture 5 (Reference book ): Module 2 Session 1

প্রশিক্ষণার্থী ম্যানুয়াল মডিউল- এর "মডেল ফার্মেসী মডেল মেডিসিন শপ স্থাপন পরিচালনার আদর্শ মানসমূহ" অংশের মূল পাঠ্য নিচে হুবহু তুলে ধরা হলো: (Reference book Page Number 39-57)

Original Book pdf file:  Lecture 5: Module 2 Session 1 :

https://drive.google.com/file/d/1QdlGypvhUkqw0M2R40_MoupXmyRnGP3i/view?usp=sharing


মডিউল-: মডেল ফার্মেসী মডেল মেডিসিন শপ স্থাপন পরিচালনার আদর্শ মানসমূহ

সেশন-: মডেল ফার্মেসী মডেল মেডিসিন শপ স্থাপন পরিচালনার আদর্শ মানসমূহ

মডেল ফার্মেসী স্থাপন পরিচালনার জন্য কিছু আদর্শ মান তৈরি হয়েছে। ওষুধ ডিসপেন্সারের ডিসপেন্সিং দক্ষতা, প্রাতিষ্ঠানিক যোগ্যতা, সেবা প্রদান পদ্ধতি, বিক্রয়কৃত ওষুধের ধরন এবং ফার্মেসীর অবকাঠামো এই প্রতিটি বিষয়কে গুরত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই নীতিমালা।

মডেল ফার্মেসী স্থাপন পরিচালনার আদর্শ মানসমূহ

. কর্মী/ব্যক্তি পর্যায়ের আদর্শমান

মডেল ফার্মেসীর মালিক এবং কর্মচারীদের নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে।

. মালিক প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের নিম্নলিখিত তথ্যাদি থাকা আবশ্যক:

  • জাতীয় পরিচয়পত্র;
  • ট্যাক্স সনাক্তকরণ নম্বর (টি আই এন);
  • ট্রেড লাইসেন্স;
  • বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে প্রাপ্ত পেশাগত নিবন্ধন সনদ।

প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের করণীয়:

  • মডেল ফার্মেসীতে নিয়োগকৃত সকল কর্মীর সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা এবং প্রশিক্ষণ নিশ্চিত করা;
  • ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ট্রেড লাইসেন্স সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে রাখা;
  • ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের নাম এবং পেশাগত নিবন্ধন সনদ (ফার্মাসিস্ট সার্টিফিকেট) সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে রাখা;
  • যদি মডেল ফার্মেসী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে যে উক্ত ফার্মেসী বন্ধ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত ফার্মেসী পরিদর্শন করবে এবং ওষুধ অন্যান্য পণ্যের সঠিক নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করবে;
  • যদি মডেল ফার্মেসীকে সাময়িক ভাবে বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে পুনরায় চালু করার সম্ভাব্য তারিখসহ অবহিত করতে হবে যে উক্ত ফার্মেসী সাময়িক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। উক্ত নোটিস ফার্মেসীর সম্মুখে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে প্রদর্শিত থাকতে হবে। যদি উক্ত মডেল ফার্মেসী ০১ বছর বা তার বেশী সময়ের জন্য বন্ধ থাকে তবে পুনরায় ফার্মেসীকে সচল করার জন্য ওষুধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে;
  • ফার্মেসীতে দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যাহতি দিলে তা ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ০৭ দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে;
  • ওষুধ/দলিল/নথি চুরি হলে বা হারিয়ে গেলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ স্টেশন ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অবহিত করতে হবে।

. ওষুধ ডিসপেন্সিং-এর জন্য দায়িত্বপ্রাপ্ত দক্ষকর্মী সকল '' গ্রেড ফার্মাসিস্ট যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৩০ ঘন্টার মডেল ফার্মেসী স্থাপন পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন তারা মডেল ফার্মেসীতে কাজের যোগ্য বলে বিবেচিত হবেন। সকল 'সি' গ্রেড ফার্মাসিস্ট (ফার্মেসী টেকিনিশিয়ান) যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৮০-ঘন্টার মডেল মেডেসিন শপ স্থাপন পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন তারা '' গ্রেড ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত মডেল ফার্মেসীতে কাজ করতে পারবে। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটধারী প্রার্থী যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৮০-ঘন্টার মডেল মেডেসিন শপ স্থাপন পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন এবং সংশ্লিষ্ট পরিক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই 'গ্রেড- সি' ফার্মাসিস্ট (ফার্মেসী টেকনিশিয়ান) হিসেবে নিবন্ধিত হবেন।

যেসকল দক্ষকর্মী মডেল ফার্মেসীতে কাজ করবেন তাদের নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে:

  • সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা;
  • ডিসপেন্সিং নির্দেশিকা, নীতিমালা ফার্মাসিউটিক্যাল সেবা/সার্ভিসের সাথে জড়িত অন্যান্য বিষয়াদি সম্পর্কে সঠিক জ্ঞান রাখা;
  • প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের চলমান শিক্ষা সম্পন্ন করা;
  • ব্যক্তিগত পরিচয়পত্র পোশাকের কোড মেনে চলা।

. মডেল ফার্মেসীর রক্ষণাবেক্ষণ

  • প্রতিটি মডেল ফার্মেসী বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নিবন্ধিত '' গ্রেড ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হবে;
  • মডেল ফার্মেসীতে কর্মরত ওষুধ ডিসপেন্সার (Dispenser)/ফার্মাসিস্ট অবশ্যই একজন দায়িত্ব প্রাপ্ত '' গ্রেড ফার্মাসিস্টের তত্ত্বাবধানে কাজ করবেন;
  • মডেল ফার্মেসীতে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে নিবন্ধিত নয় এরূপ কর্মী থাকতে পারবে তবে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়া ডিসপেন্সিং কাজ চলবে না।

. মডেল ফার্মেসীর মালিক দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের মধ্যে চুক্তি

  • প্রত্যেক মডেল ফার্মেসীর মালিক দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট অবশ্যই একটি আইনি চুক্তি স্বাক্ষর করবেন;
  • শর্তাবলীসহ প্রত্যেক পক্ষের দায়িত্ব কর্তব্যগুলো চুক্তিপত্রে বর্ণনা/উল্লেখ করা থাকবে;
  • মডেল ফার্মেসীর চুক্তির একটি সাধারণ রূপরেখা/টেম্পলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে প্রদান করা হবে।

. মডেল ফার্মেসীর কাঠামোর মান

. ফার্মেসীর কাঠামো প্রতিটি মডেল ফার্মেসীর কাঠামো অবশ্যই নিম্নলিখিত বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে:

  • ঝুঁকিহীন স্থায়ী কাঠামো যা বন্যা বা এধরনের প্রাকৃতিক দুর্যোগ সহনশীল;
  • ছিদ্রবিহীন ছাদ সিলিং;
  • অপেক্ষমান ক্রেতার জন্য বসার ব্যবস্থা;
  • মেঝে, দেয়াল ছাদ মসৃন হতে হবে যা জীবানুনাশক দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব;
  • ফার্মেসীর ভেতরে বাইরের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা;
  • খাবার পানির ব্যবস্থা থাকতে হবে;
  • মডেল ফার্মেসীর আয়তন কমপক্ষে ৩০০ বর্গফুট উচ্চতা কমপক্ষে ফুট হতে হবে;
  • বিদ্যুতের উৎস (যেমন- জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS)/সোলার প্যানেল) নিশ্চিত করতে হবে;
  • হাত জীবানুমুক্ত রাখার জন্য বেসিনসহ কলের পানির ব্যবস্থা থাকতে হবে;
  • মডেল ফার্মেসীতে যদি কোন ঔষধ প্রস্তুত করার ব্যবস্থা থাকে (যেমন-Oral Rehydration Solution) তাহলে ব্যবহৃত পাত্রাদি পরিষ্কার করার জন্য পর্যাপ্ত জায়গাযুক্ত বেসিন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা থাকতে হবে;
  • মেঝে, দেয়াল ছাদ পরিষ্কারের পর ব্যবহৃত পানি অন্যান্য তরল পদার্থ উক্ত বেসিনে ফেলে নোংরা করা যাবে না;
  • দালানটি তৈরি রক্ষণাবেক্ষণ এরূপ হতে হবে যেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইঁদুর, পাখি ইত্যাদি প্রবেশ করতে না পারে।

. চিহ্ন/ নির্দেশক (Signage) মডেল ফার্মেসীগুলোতে নিম্নোক্ত নির্দেশক থাকা আবশ্যক:

  • ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সাইনবোর্ড যেখানে ফার্মেসীর নাম, নিবন্ধন নম্বর (ড্রাগ লাইসেন্স) পূর্ণ ঠিকানা থাকবে;
  • ফার্মেসী ধুমপান মুক্ত রাখার জন্য লক্ষণীয় স্থানে 'ধুমপান নিষিদ্ধ' নির্দেশিকা স্থাপন;
  • ফার্মেসীর ডিসপেন্সিং কার্যক্রম পরিচালনার সময়সূচি দৃষ্টিগোচর স্থানে স্থাপন করতে হবে;
  • মডেল ফার্মেসীটি বন্ধ বা স্থান পরিবর্তন করলে অথবা মডেল ফার্মেসী হিসেবে অনুমোদন হারালে মডেল ফার্মেসীর সকল নির্দেশিকা যেমন মডেল ফার্মেসী লোগো তাৎক্ষণিক ভাবে সরিয়ে ফেলতে হবে।

. তাপমাত্রা নিয়ন্ত্রণ

  • মডেল ফার্মেসীতে বিদ্যুতের ব্যাক-আপ ব্যবস্থাসহ (যেমন-জাতীয় বিদ্যুৎ গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS) বা সোলার প্যানেল) যথেষ্ট পরিমাণ এয়ার কন্ডিশনার থাকা আবশ্যক যাতে চারপাশের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি না হয়;
  • ফার্মেসীর অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রন করার জন্য 'রুম থার্মোমিটার' থাকা আবশ্যক।

. রেফ্রিজারেটর

  • মডেল ফার্মেসীতে তাপ সংবেদনশীল ওষুধ সংরক্ষণে কমপক্ষে একটি ফার্মেসী গ্রেড রেফ্রিজারেটর থাকা আবশ্যক;
  • ওষুধ ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের জন্য উক্ত 'ফার্মেসী গ্রেড রেফ্রিজারেটর' ব্যবহৃত হবে; উল্লেখ্য এই রেফ্রিজারেটরে ওষুধ ফার্মাসিউটিক্যাল পণ্য ব্যতীত অন্য পণ্য যেমন খাবার বা পানীয় রাখা যাবে না;
  • অবশ্যই ভ্যাকসিন সংরক্ষণ নির্দেশিকা অনুযায়ী রেফ্রিজারেটরে ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে।

. নিরাপত্তা

  • ফার্মেসীর দেয়ালের শক্ত কাঠামো নিশ্চিত করতে হবে যেন তা ভেঙ্গে না পড়ে;
  • মডেল ফার্মেসীর সিলিং এর জায়গাটি নিরাপদ রাখতে হবে যেন বাইরে থেকে হামাগুড়ি দিয়ে প্রবেশ করা না যায়;
  • ছাদ পর্যন্ত দেয়াল থাকবে। যদি ছাদ পর্যন্ত দেয়াল না পৌছায় সেক্ষেত্রে ফাঁকা অংশটিতে নিরাপত্তার জন্য গ্রীল বসাতে হবে;
  • প্রধান দরজা অবশ্যই পাকাপোক্ত হতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে ভারি ওজনের রোলার বা তালাযুক্ত নিরাপত্তা গ্রিল বসাতে হবে;
  • সকল জানালা দরজাসহ ফার্মেসীতে সম্ভাব্য সকল প্রবেশপথ তালা দিয়ে বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিটি জানালা দরজায় গ্রিল থাকতে হবে। গ্রিলের পরিবর্তে শক্ত নিরাপদ কাঁচের গ্লাস লাগানো যেতে পারে;
  • মডেল ফার্মেসীতে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাক-টু-বেইস ইলেকট্রনিক সর্তকীকরণ ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে;
  • সকল ফার্মাসিউটিক্যাল পণ্য, সংশ্লিষ্ট তথ্যাদি তথ্য সংগ্রহের যন্ত্র সামগ্রী মডেল ফার্মেসীতে রাখতে হবে।

. ফার্মাসিস্টের কর্মস্থল (Professional Service Area)

  • মডেল ফার্মেসীতে ফার্মাসিস্টের কাজের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকবে যা শুধুমাত্র থেরাপিউটিক পণ্য (ওষুধ) সেবার জন্য সংরক্ষিত;
  • মডেল ফার্মেসীর অন্য জায়গা হতে ফার্মাসিস্টের সেবা প্রদানের জায়গাটি স্বতন্ত্র হবে এবং ওষুধ ডিসপেন্সিং এর জায়গা গ্রহীতারা সহজে খুঁজে পাবে এরূপ স্থানে হবে;
  • ফার্মাসিস্টের কর্মস্থলটি সহজে দৃষ্টিগোচর হতে হবে এবং ক্রেতাবান্ধব হবে যেন ক্রেতা সহজে ওষুধ এবং ওষুধ বিষয়ক পরামর্শ নিতে পারেন;
  • ফার্মাসিস্টের কর্মস্থলটি থাকবে ওষুধ ডিসপেন্সিং এর স্থান, নির্দেশনা প্রদানের স্থান, প্রেসক্রিপশন জমা সংগ্রহ স্থান এবং ক্রেতার কাছে সরাসরি বিক্রির ওষুধ প্রেসক্রিপশনের ওষুধ রাখার জায়গা। ওষুধ বিষয়ক নয় এমন পণ্য বা তথ্য অত্র এলাকায় রাখা যাবেনা;
  • নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি বিক্রির জন্য ফার্মাসিস্টের কর্মস্থানটি ব্যবহার করা যাবেনা;
  • মডেল ফার্মেসীর কর্মী ব্যতীত অন্য কোন ব্যক্তি ফার্মাসিস্টের কর্মস্থল (কাউন্টারের পিছনে)/সেবা প্রদানের এলাকায় প্রবেশ করবে না;
  • ওষুধ ডিসপেন্সিং-এর এলাকায় অবশ্যই পরিষ্কার সমতল কাউন্টার থাকতে হবে।

. ডিসপেন্সিং

. গুড ডিসপেন্সিং প্রাকটিস (GDP)

  • প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট ফার্মাসিউটিক্যাল পণ্য সেবা প্রদানের দায়িত্ব গ্রহণ করবেন এবং অন্যান্য দক্ষ কর্মীগণ তার তত্ত্বাবধানে থাকবে;
  • যদি রোগীর শারীরিক অবস্থা মডেল ফার্মেসীর কর্মীদ্বারা নিয়ন্ত্রণ সম্ভব না হয়, সেক্ষেত্রে রোগীকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান এবং সহায়তা করবে;
  • দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করবে: () কোন নষ্ট, নকল, নিম্নমান সম্পন্ন অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপেন্সিং করা হয় নাই; () ওষুধ প্রশাসন অধিদপ্তর হতে নিবন্ধিত ওষুধ ডিসপেন্সিং করা হয়েছে; () Physician Sample ডিসপেন্স না করা; () ১২ বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকা; () ব্যবস্থাপত্র ছাড়া Prescription only medicine ডিসপেন্স না করা; () Full Course ওষুধ ডিসপেন্সিং করা এবং রোগীকে Full Course ওষুধ সেবনে পরামর্শ দেওয়া; () ট্যাবলেট বা ক্যাপসুল ডিসপেন্সিং এর ক্ষেত্রে উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করা এবং খালিহাতে ডিসপেন্সিং না করা; () ওষুধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান আইন, অধ্যাদেশ নিয়ম, মডেল ফার্মেসীতে ওষুধ ডিসপেন্সিং নির্দেশিকা প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ওষুধ ডিসপেন্সিং করা।

. রোগীকে ওষুধ সম্পর্কে পরামর্শ প্রদান (Patient Counseling) ফার্মেসী ত্যাগ করার পূর্বে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট অবশ্যই রোগীকে নিম্নোক্ত পরামর্শ প্রদান করবেন:

  • ওষুধের মাত্রা সম্পর্কিত নির্দেশনা প্রয়োজনীয় তথ্য প্রদান;
  • ওষুধের নিরাপদ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ওষুধের প্রয়োজনীয় তথ্য উপদেশ (ডিসপেন্সিংকৃত পণ্যের সাথে থাকা নির্দেশনাসহ) ওষুধ গ্রহণকারীকে বুঝিয়ে দেওয়া;
  • ওষুধ শিশুদের নাগাল হতে দূরে রাখার জন্য ওষুধ গ্রহণকারীকে সতর্ক করা;
  • রোগী/গ্রহীতার গোপনীয়তা বজায় রাখা, রোগীকে পরামর্শ প্রদানকালে আলাদা জায়গা ব্যবহার করা অথবা ওষুধ ডিসপেন্সার এর সাথে গোপনীয় আলোচনার জন্য অন্যান্য গ্রহীতাদের লাইনের পেছনে দাড়ানোর ব্যবস্থা করা।

. ডিসপেন্সিং এর পাত্র

  • যদি কোন তরল ওষুধ/পণ্য উৎপাদনকারী কর্তৃক অনেক বড় পাত্রে সরবরাহ করা হয় তবে বড় পাত্র থেকে ছোট পাত্রে পুনরায় ডিসপেন্সিং করলে অবশ্যই মুখবন্ধ পাত্রে ডিসপেন্সিং করতে হবে;
  • পুনরায় ডিসপেন্সিংকৃত সকল ওষুধ আর্দ্রতা, আলো, বাহ্যিক চাপ দুষণ থেকে সুরক্ষিত থাকতে হবে;
  • ওষুধ ডিসপেন্সিং এর পাত্রের উপর লিখে অথবা আঠাযুক্ত স্টিকার লাগিয়ে লেবেল দিতে হবে।

. ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ নীচের উপকরণগুলো অবশ্যই মডেল ফার্মেসীতে থাকতে হবে:

  • কাউন্টিং ট্রে;
  • স্প্যাচুলা;
  • ওষুধ মাপার যন্ত্র (Weighing Balance/Scale);
  • হামানদিস্তা নোড়া (মর্টার পেস্টল);
  • শরীরের ওজন মাপার যন্ত্র।

. ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেল

  • ডিসপেন্সিংকৃত ওষুধের উপর লাগানো লেবেল অবশ্যই পরিষ্কার সহজপাঠ্য হতে হবে এবং প্রয়োজনে এই লেবেলে স্থানীয় ভাষা অথবা ছবি ব্যবহার করতে হবে যাতে রোগী সহজে ওষুধ চিনতে/বুঝতে পারে;
  • ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেলে অবশ্যই প্রয়োজনীয় সতর্কীকরণ বার্তা উপদেশমূলক লেবেল থাকতে হবে;
  • ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেলে নিম্নোক্ত তথ্যসমূহ থাকা বাঞ্ছনীয়: () রোগীর নাম ঠিকানা; () ওষুধের নাম; () ওষুধ ব্যবহারের নির্দেশনা, স্ট্রেন্থ/মাত্রা, ডোজেস ফরম সরবরাহকৃত ওষুধের মোট পরিমাণ; () বাহ্যিক ব্যবহারযোগ্য ওষুধের ক্ষেত্রে ওষুধের লেবেলে অবশ্যই 'শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য' লেখা থাকতে হবে; () মেয়াদোত্তীর্ণের তারিখ।

. ওষুধ সংরক্ষণ

  • Prescription only মেডিসিনগুলো মডেল ফার্মেসীতে একটি নিরাপদ স্থানে রাখতে হবে যেখানে সর্বসাধারণের প্রবেশের সুযোগ থাকবে না। নিরাপদ স্থানটিতে অথবা আলাদা কক্ষ/স্লাইডিং কাঁচসহ শেলফ বা তালা দেয়া যায় এমন কাপবোর্ড বা ড্রয়ারে এসব ওষুধ রাখা যাবে;
  • ডিসপেন্সিং এর জায়গায় স্লাইডিং কাঁচসহ শেলফ থাকতে হবে যা ওষুধকে ধুলাবালি থেকে রক্ষা করবে, ওষুধগুলো Alphabetically (বর্ণমালা অনুসারে) অথবা থেরাপিউটিক শ্রেণি অনুসারে সাজাতে হবে। সলিড ওষুধ (Solid Dosage Forms), তরল ওষুধ, মুখে খাওয়ার ওষুধ হতে বাহ্যিক ব্যবহারযোগ্য ওষুধ প্রতিটি ব্যবহার অনুযায়ী আলাদা ভাবে সাজিয়ে রাখতে হবে। Prescription only সকল ওষুধ শেলফে ডিসপেন্সিং এলাকার পিছনে থাকবে;
  • ঔষধ প্রশাসনের তালিকাভুক্ত সকল ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল প্যাকেটে সংরক্ষণ করতে হবে এবং মূল লেবেলসহ সঠিকভাবে লেবেল করতে হবে। ডিসপেন্সিং হওয়ার পূর্ব পর্যন্ত উৎপাদনকারীর নির্ধারিত সংরক্ষণ শর্ত (যেমন-রেফ্রিজারেটর/ শীতলীকরণ যন্ত্রে সংরক্ষণের ওষুধ যথাযথ ভাবে সংরক্ষণ করা) মেনে চলতে হবে;
  • নষ্ট মেয়াদোত্তীর্ণ ওষুধসমূহ আলাদা করে, নথিভূক্ত করে, নির্দিষ্ট পাত্রে সীল করে উপরে লাল কালি দিয়ে 'মেয়াদোত্তীর্ণ নষ্ট ওষুধ-বিক্রির জন্য নয়' লেখা লেবেল দিতে হবে;
  • মেঝেতে, চলাচলের স্থানে, টয়লেট অথবা কর্মীদের বিশ্রামের জায়গায় কোন ওষুধ রাখা/সংরক্ষণ করা যাবে না;
  • টিকা/ভ্যাকসিন সংরক্ষণকালে অবশ্যই কোল্ড চেইন বা নির্ধারিত গাইডলাইন মেনে সংরক্ষণ করতে হবে;
  • প্রেসক্রিপশন ছাড়াই রোগী/ক্রেতার কাছে সরাসরি বিক্রয়যোগ্য অনুমোদিত ওষুধসমূহ (Over-the-Counter Medicines) মডেল ফার্মেসীতে পেশাগত সেবা প্রদানের জায়গার (Professional Service Area) বাইরে রাখা যেতে পারে, তবে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট বা যোগ্যতাসম্পন্ন অন্যান্য দক্ষ কর্মী দ্বারা কার্যকারী তত্ত্বাবধানের জন্য কাছাকাছি স্থানে সংরক্ষণ বা মজুদ রাখা ভালো।

. স্বাস্থ্যবিধি/পরিচ্ছন্নতা

  • সংক্রামক রোগে আক্রান্ত (যেমন-চুলকানী, যক্ষা, কুষ্ঠ ইত্যাদি) কোন কর্মী দ্বারা ওষুধ ডিসপেন্সিং করা যাবে না;
  • খালি হাতে ট্যাবলেট ক্যাপসুল গোনা নিষিদ্ধ;
  • মডেল ফার্মেসীতে দেয়াল, মেঝে, ছাদ আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখতে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সরঞ্জামাদির পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে;
  • মডেল ফার্মেসীকে অবশ্যই নিয়মিতভাবে পরিষ্কার করার সময়সূচি মেনে চলতে হবে। মেঝে প্রতিদিন প্রয়োজনমাফিক পরিষ্কার করতে হবে। ধুলামুক্ত পরিবেশ বজায় রাখার জন্য ওষুধের শেলফ নিয়মিত পরিষ্কার করতে হবে;
  • ওষুধ ডিসপেন্সিং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন গোছানো থাকতে হবে;
  • মডেল ফার্মেসীতে ওষুধ ডিসপেন্সিং এলাকায় কোন কর্মী খেতে পারবে না। কর্মীদের খাওয়ার জন্য আলাদা জায়গা থাকতে হবে;
  • ওষুধ ডিসপেন্সিং এলাকায় অবশ্যই টয়লেট থাকবে না। টয়লেটে প্রবাহমান পানি (ট্যাপ ওয়াটার), সাবান পরিষ্কার তোয়ালেসহ হাত ধোয়ার সুবিধা অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে হাত ধোয়ার নির্দেশনা সম্বলিত দৃষ্টি আর্কষণকারী নোটিস প্রদর্শন করতে হবে;
  • ওষুধ সংরক্ষণ করার স্থান হিসাবে বা ওষুধ ডিসপেন্সিং পানির উৎস হিসেবে টয়লেট ব্যবহার করা যাবে না।

. তথ্য সংরক্ষণ নথি তৈরি

  • ডিসপেন্সিংকৃত সকল ওষুধ বিশেষ করে Antibiotic বিক্রয়ের তথ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে;
  • ডিসপেন্সিংকৃত প্রতিটি প্রেসক্রিপশন/ব্যবস্থাপত্রের জন্য নিম্নলিখিত তথ্য সংরক্ষণ করতে হবে: () প্রতিটি এন্ট্রির ক্রমিক নম্বর; () বিক্রির তারিখ; () প্রেসক্রিপশনকারীর নাম/কোড নম্বর, ঠিকানা; () রোগীর নাম অবস্থা (যে কারনে প্রেসক্রিপশন লেখা হয়েছে তা যদি জানা থাকে); () ওষুধের নাম সরবরাহকৃত ওষুধের পরিমাণ;
  • Prescription only Over-the-Counter (OTC) সকল ওষুধ সরবরাহকারী/উৎপাদক থেকে ক্রয়ের রশিদ চালানসমূহ মডেল ফার্মেসীর স্বয়ংক্রিয় (কম্পিউটারভিত্তিক) ব্যবস্থায় সংরক্ষণ করতে হবে। এই রশিদ চালানসমূহের কপি ফার্মেসীতে কমপক্ষে বছর সংরক্ষণ করতে হবে;
  • ওষুধ ক্রয়ের তথ্য সংরক্ষণের জন্য একটি রেজিস্টার থাকবে যাতে কমপক্ষে নিম্নোক্ত তথ্যগুলো থাকবে: () সরবরাহকারীর নাম; () ক্রয়ের তারিখ; () ওষুধের নাম পরিমাণ; () উৎপাদনকারীর নাম, ব্যাচ নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখ;
  • মেয়াদোত্তীর্ণ পণ্যের তথ্য অবশ্যই সংরক্ষণ করতে হবে;
  • প্রতিটি মডেল ফার্মেসীতে ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত চিঠিপত্রের (যেমন-ওষুধ প্রত্যাহারের নোটিস) একটি নথি অবশ্যই সংরক্ষণ করতে হবে;
  • মডেল ফার্মেসীতে অবশ্যই সকল পরিদর্শনের নথি সংরক্ষণ করতে হবে;
  • ফার্মাকোভিজিলেন্সের অংশ হিসাবে মডেল ফার্মেসীতে অবশ্যই ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ওষুধের বিরুপ প্রতিক্রিয়া ফর্ম (ADR Reporting Form) সংরক্ষণ করতে হবে এবং ওষুধের বিরুপ প্রতিক্রিয়া সম্পর্কে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নিয়মিত জানাতে হবে।

. নষ্ট মেয়াদোত্তীর্ণ ওষুধের নিষ্পত্তি

ঔষধ প্রশাসন অধিদপ্তর অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত বর্তমান নিয়ম প্রক্রিয়া মেনে নষ্ট মেয়াদোত্তীর্ণ ওষুধের নিষ্পত্তি/ব্যবস্থাপনা করতে হবে।

. মডেল ফার্মেসীর অনুমোদিত পণ্যাদি সেবাসমূহ

.1 প্রেসক্রিপশন ছাড়া কোনভাবেই বিক্রয়যোগ্য নয় এমন ওষুধ (Prescription-only medicine) মডেল ফার্মেসী ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রেসক্রিপশন ছাড়া কোনভাবেই বিক্রয়যোগ্য নয় এমন ওষুধ (Prescription-only medicine) মজুদ বিক্রি করার অনুমতি পাবে।

. প্রেসক্রিপশন ছাড়াই সরাসরি বিক্রয়যোগ্য ওষুধ (Over-the-Counter (OTC)/Non-Prescription Medicines) মডেল ফার্মেসী ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রেসক্রিপশন ছাড়াই বিক্রয়যোগ্য ওষুধ {Over-the-Counter (OTC)/Non-Prescription Medicine মজুদ বিক্রি করার অনুমতি পাবে।

. চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি (Medical Devices & Supplies)

  • ওষুধ ছাড়াও মডেল ফার্মেসী ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি (Medical Devices & Supplies) মজুদ রাখতে বিক্রি করার অনুমতি পাবে যদি ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্দেশিত গুণগত মানের সকল নির্দেশক পূরণ করতে পারে;
  • সকল চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি থেরাপিউটিক পণ্য থেকে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং 'চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি' লেবেল লাগাতে হবে।

. নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি

  • মডেল ফার্মেসী প্রসাধনী অন্যান্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উন্নয়ণের পণ্যাদি মজুদ বিক্রি করার অনুমোদন পাবে;
  • সকল নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি থেরাপিউটিক পণ্য হতে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং 'নন-ফার্মাসিউটিক্যাল পণ্য' লেবেল লাগাতে হবে;
  • মডেল ফার্মেসী ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রাচীন ঐতিহ্যগত/বিকল্প চিকিৎসার পণ্যাদি (যেমন-আয়ুর্বেদিক, ইউনানী বা বায়োকেমিক) মজুদ বিক্রি করতে পারবে তবে সেগুলো অন্যান্য পণ্যাদি হতে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং 'প্রাচীন ঐতিহ্যগত/বিকল্প চিকিৎসার পণ্য' লেবেল লাগাতে হবে।

. অন্যান্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা

  • মডেল ফার্মেসীতে ডিসপেন্সারগণ রক্তচাপ মাপা, ডায়াবেটিক রোগীর রক্তে শর্করার পরিমাণ দেখা, শরীরের তাপমাত্রা দেখা, ওজন মাপা, নেবুলাইজ করা, র‍্যাপিড টেস্ট কিট এর সাহায্যে ম্যালেরিয়া গর্ভধারণের দ্রুত পরীক্ষা করা অথবা ব্যবস্থা করা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর উপযুক্ত সংস্থার অনুমতিক্রমে অন্যান্য পরীক্ষা করতে পারবে (যদি তা বাংলাদেশের আইনী কাঠামোর মধ্যে পড়ে);
  • মডেল ফার্মেসীতে ডিসপেন্সার বা ফার্মাসিস্ট উপরে উল্লেখিত সেবাসমূহ ব্যতীত অন্য কোন চিকিৎসা/রোগ নির্ণায়ক পরীক্ষা করতে পারবে না এমনকি তারা ইনজেকশনও দিতে পারবেন না, যদি না তিনি উক্ত কাজের জন্য আইনগত অনুমতিপত্র দেখাতে পারেন;
  • মডেল ফার্মেসীতে কোন চিকিৎসক থাকা/বসা ল্যাবরেটরি সেবা দেয়ার ব্যবস্থা থাকা অনুমোদিত নয়।

. ফার্মাসিউটিক্যাল পণ্যাদির মূল্য

মডেল ফার্মেসী অবশ্যই অনুমোদিত সকল ফার্মাসিউটিক্যাল পণ্যাদির মূল্যের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত/নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) মেনে চলবে।

১০. রেফারেন্স উপকরণসমূহ

প্রতিটি মডেল ফার্মেসীতে নিম্নে উল্লেখিত রেফারেন্স উপকরণ থাকবে:

  • বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক পরিচালিত ডিসপেন্সিং ওরিয়েন্টেশন এবং/অথবা প্রশিক্ষণ ম্যানুয়াল;
  • বৃটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স এবং/অথবা মার্টিনডেল বই;
  • সংশ্লিষ্ট নীতিমালাসমূহ: () বাংলাদেশ মডেল ফার্মেসীর মানদন্ড নীতিমালা, ব্যবসার আইন, অধ্যাদেশ, নিয়ন্ত্রনের নিয়মকানুন; () ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অনুমোদিত Prescription-only Medicine-এর তালিকা; () ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অনুমোদিত Over-the-Counter Medicine-এর তালিকা।

১১. অন্যায় এবং শাস্তি

মডেল ফার্মেসী আইনমাফিক নিয়মিত পরিদর্শন করা হবে। কোন ব্যক্তি যদি মডেল ফার্মেসীর আদর্শমান ভঙ্গ করে, তাহলে বর্তমানে প্রচলিত আইন, অধ্যাদেশ বা বিধি অনুযায়ী সে দোষী সাব্যস্ত হবে এবং এজন্য তার জরিমানা অথবা জেল অথবা উভয় প্রকার শাস্তি হতে পারে।

মডেল মেডিসিন শপ স্থাপন পরিচালনার আদর্শ মানসমূহ

মডেল মেডেসিন শপ স্থাপন পরিচালনার জন্য কিছু আদর্শমান তৈরি হয়েছে। ওষুধ ডিসপেন্সারের ডিসপেন্সিং দক্ষতা, প্রাতিষ্ঠানিক যোগ্যতা, সেবা প্রদান পদ্ধতি, বিক্রয়কৃত ওষুধের ধরন এবং মডেল মেডেসিন শপের অবকাঠামো প্রতিটি বিষয়কে গুরত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই নীতিমালা।

. কর্মী পর্যায়ের বৈশিষ্ট্য

মডেল মেডিসিন শপ মালিক এবং কর্মচারীদের নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে:

. মালিক প্রতিটি মডেল মেডিসিন শপ মালিকের নিম্নলিখিত তথ্যাদি থাকা আবশ্যক:

  • জাতীয় পরিচয়পত্র;
  • ট্যাক্স সনাক্তকরণ নম্বর (টি আই এন);
  • ট্রেড লাইসেন্স;
  • বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে অনুমোদিত ব্যবসা প্রশিক্ষণ সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ সনদ।

প্রতিটি মডেল মেডিসিন শপের মালিকের করণীয়:

  • মডেল মেডিসিন শপে নিয়োগকৃত সকল কর্মীর সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা এবং প্রশিক্ষণ নিশ্চিত করা;
  • মডেল মেডিসিন শপ অনুমোদনের ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের রেজিষ্ট্রেশন সার্টিফিকেট সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে রাখা;
  • যদি মডেল মেডিসিন শপকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে যে উক্ত মডেল মেডিসিন শপ বন্ধ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত মডেল মেডিসিন শপ পরিদর্শন করবে এবং ওষুধ অন্যান্য পণ্যের সঠিক নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করবে;
  • যদি মডেল মেডিসিন শপকে সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে পুনরায় চালু করার সম্ভাব্য তারিখসহ অবহিত করতে হবে যে উক্ত মেডিসিন শপ সাময়িক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। উক্ত নোটিস মেডিসিন শপ সম্মুখে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে প্রদর্শিত থাকতে হবে। যদি উক্ত মডেল মেডিসিন শপ ০১ বছর বা তার বেশী সময়ের জন্য বন্ধ থাকে তবে পুনরায় মেডিসিন শপকে সচল করার জন্য ওষুধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে;
  • মডেল মেডিসিন শপের ডিসপেন্সার বা ফার্মাসিস্টের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা তাকে চুক্তি হতে অব্যাহতি দিলে তা ফার্মেসী কাউন্সিল ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ০৭ দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে;
  • ওষুধ/দলিল/নথি চুরি হলে বা হারিয়ে গেলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ স্টেশন ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অবহিত করতে হবে।

. ওষুধ ডিসপেন্সিং এর দায়িত্বপ্রাপ্ত দক্ষকর্মী মডেল মেডিসিন শপ নিবন্ধনের জন্য আবশ্যক নূন্যতম একজন গ্রেড-সি ফার্মাসিস্ট (ফার্মেসী টেকনিশিয়ান) এছাড়া সকল '' গ্রেড 'বি' গ্রেড ফার্মাসিস্ট যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৩০-ঘন্টার মডেল ফার্মেসী স্থাপন পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন তারা মডেল মেডিসিন শপে কাজের যোগ্য বলে বিবেচিত হবেন। সকল 'সি' গ্রেড ফার্মাসিস্ট (ফার্মেসী টেকনিশিয়ান) যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৮০-ঘন্টার মডেল মেডেসিন শপ স্থাপন পরিচালনার প্রশিক্ষণ শেষ করবেন তারা মডেল মেডিসিন শপ পরিচালনা করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটধারী প্রার্থী যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৮০-ঘন্টার মডেল মেডিসিন শপ স্থাপন পরিচালনার প্রশিক্ষণ শেষ করবেন এবং সংশ্লিষ্ট পরিক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই 'গ্রেড- সি' ফার্মাসিস্ট (ফার্মেসী টেকনিশিয়ান) হিসেবে নিবন্ধিত হবেন।

মডেল মেডিসিন শপে ফার্মাসিস্ট/ডিসপেন্সার ছাড়াও অন্যান্য কর্মী কাজ করতে পারবে। কিন্তু ডিসপেন্সিং এর জন্য দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়া ডিসপেন্সিং কাজ বন্ধ থাকবে।

যেসকল দক্ষ কর্মী মডেল মেডিসিন শপে কাজ করবেন তাদের নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে:

  • সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা;
  • ডিসপেন্সিং নির্দেশিকা, নীতিমালা ফার্মাসিউটিক্যাল সেবা/সার্ভিসের সাথে জড়িত অন্যান্য বিষয়াদি সর্ম্পকে জ্ঞান রাখা;
  • প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের চলমান শিক্ষা সম্পন্ন করা;
  • ব্যক্তিগত পরিচয়পত্র পোশাকের কোড মেনে চলা।

. মডেল মেডিসিন শপের মালিক ডিসপেন্সারের মধ্যে চুক্তি

  • প্রত্যেক মডেল মেডিসিন শপ মালিক ডিসপেন্সার অবশ্যই একটি আইনী চুক্তি স্বাক্ষর করবেন;
  • শর্তাবলিসহ প্রত্যেক পক্ষের দায়িত্ব কর্তব্যগুলো চুক্তিপত্রে বর্ণনা/উল্লেখ করা থাকবে;
  • মডেল মেডিসিন শপের চুক্তির একটি সাধারণ রূপরেখা/টেম্পলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে প্রদান করা হবে।

. মডেল মেডিসিন শপের বৈশিষ্ট্য

. মডেল মেডিসিন শপের কাঠামোর মান প্রতিটি মডেল মেডিসিন শপের কাঠামো অবশ্যই নিম্নলিখিত বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে:

  • ঝুঁকিহীন স্থায়ী কাঠামো যা বন্যা বা এধরনের প্রাকৃতিক দুর্যোগ সহনশীল;
  • ছিদ্রবিহীন ছাদ সিলিং;
  • অপেক্ষমান ক্রেতার জন্য বসার ব্যবস্থা;
  • মেঝে, দেয়াল ছাদ মসৃন হতে হবে যা জীবানুনাশক দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব;
  • ফার্মেসীর ভেতরে বাইরের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা;
  • খাবার পানির ব্যবস্থা থাকতে হবে;
  • মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে ১২০ বর্গফুট উচ্চতা কমপক্ষে ফুট হতে হবে;
  • বিদ্যুতের উৎস (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS)/সোলার প্যানেল) নিশ্চিত করতে হবে;
  • শপটি তৈরি রক্ষণাবেক্ষণ এরূপ হতে হবে যেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইদুর, পাখি ইত্যাদি প্রবেশ করতে না পারে।

. চিহ্ন/ নির্দেশক (Signage) মডেল মেডিসিন শপে নিম্নোক্ত চিহ্ন/নির্দেশক থাকা আবশ্যক:

  • ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সাইনবোর্ড যেখানে ফার্মেসীর নাম, নিবন্ধন নম্বর (ড্রাগ লাইসেন্স) পূর্ণ ঠিকানা থাকবে;
  • মডেল মেডিসিন শপ ধুমপান মুক্ত রাখার জন্য লক্ষণীয় স্থানে 'ধুমপান নিষিদ্ধ' নির্দেশিকা স্থাপন;
  • মডেল মেডিসিন শপের ডিসপেন্সিং কার্যক্রম পরিচালনার সময়সূচি দৃষ্টিগোচর স্থানে স্থাপন করতে হবে;
  • মডেল মেডিসিন শপ বন্ধ বা স্থান পরিবর্তন করলে অথবা মডেল মেডিসিন শপ হিসেবে অনুমোদন হারালে মডেল মেডিসিন শপের সকল নির্দেশিকা যেমন মেডিসিন শপ লোগো তাৎক্ষণিক ভাবে সরিয়ে ফেলতে হবে।

. তাপমাত্রা নিয়ন্ত্রণ

  • মডেল মেডিসিন শপে বিদ্যুতের ব্যাক-আপ ব্যবস্থাসহ (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বা IPS অথবা সোলার প্যানেল) যথেষ্ট পরিমাণ ফ্যান থাকা আবশ্যক যাতে মডেল মেডিসিন শপের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি না হয়;
  • মডেল মেডিসিন শপের অভ্যন্তরে তাপমাত্রা নির্ণয় করার জন্য 'রুম থার্মোমিটার' থাকা আবশ্যক;
  • তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য Exhaust Fan এর ব্যবস্থা থাকতে হবে।

. রেফ্রিজারেটর

  • মডেল মেডিসিন শপে যদি তাপ সংবেদনশীল ওষুধ বিক্রি করে তাহলে তাপমাত্রা সংবেদনশীল ওষুধ সঠিকভাবে সংরক্ষণের জন্য সেখানে অবশ্যই বড় একটি রেফ্রিজারেটর রাখতে হবে;
  • যে রেফ্রিজারেটর ওষুধ রাখার জন্য ব্যবহার করা হয় তাতে শুধুমাত্র ওষুধ ফার্মাসিউটিক্যাল পণ্য ছাড়া অন্য কোন পণ্য (যেমন-খাবার পানীয়) সংরক্ষণ করা যাবে না;
  • অবশ্যই ভ্যাকসিন সংরক্ষণে নির্দেশিকা অনুযায়ী রেফ্রিজারেটরে ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে।

. ওষুধ ডিসপেন্সিং

. গুড ডিসপেন্সিং প্রাকটিস (GDP)

  • প্রত্যেক মডেল মেডিসিন শপে ডিসপেন্সার বা ফার্মাসিস্ট ফার্মাসিউটিক্যাল পণ্য সেবা প্রদানের দায়িত্ব পালন করবেন;
  • যদি রোগীর শারীরিক অবস্থা ডিসপেন্সার বা ফার্মাসিস্ট দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব না হয়, সেক্ষেত্রে সেই রোগীকে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান করবে;
  • ডিসপেন্সার বা ফার্মাসিস্ট অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করবে: () কোন নষ্ট, নকল, নিম্নমান সম্পন্ন অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপেন্সিং করা হয় না; () ওষুধ প্রশাসন অধিদপ্তর হতে নিবন্ধিত ওষুধ ডিসপেন্সিং করা নিশ্চিতকরণ; () Physician Sample ডিসপেন্স না করা; () ১২ বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্সিং বা বিক্রয় হতে বিরত থাকা; () Prescription only medicine (প্রেসক্রিপশন ওনলি ওষুধ) প্রেসক্রিপশন ছাড়া ডিসপেন্সিং না করা; () Full Course ওষুধ ডিসপেন্স করা এবং রোগীকে Full Course ওষুধ সম্পন্ন করার জন্য পরামর্শ/নির্দেশনা প্রদান করা; () ট্যাবলেট বা ক্যাপসুল ডিসপেন্সিং এর ক্ষেত্রে উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করা এবং খালিহাতে ডিসপেন্সিং হতে বিরত থাকা; () ওষুধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান আইন, অধ্যাদেশ নিয়ম, মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং নির্দেশিকা প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ওষুধ ডিসপেন্সিং করা।

. রোগীকে ওষুধ সম্পর্কে পরামর্শ প্রদান বা Patient Counseling মেডিসিন শপ ত্যাগ করার পূর্বে ডিসপেন্সার বা ফার্মাসিস্ট রোগীকে ওষুধ সম্পর্কে পরামর্শ প্রদানের সময় অবশ্যই নিম্নোক্ত বিষয়াদী নিশ্চিত করবেন:

  • ওষুধের মাত্রা সম্পর্কিত নির্দেশনা প্রয়োজনীয় তথ্য প্রদান;
  • ওষুধের নিরাপদ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ওষুধের প্রয়োজনীয় তথ্য উপদেশ (ডিসপেন্সিংকৃত পণ্যের সাথে থাকা নির্দেশনাসহ) ওষুধ গ্রহণকারীকে বুঝিয়ে দেওয়া;
  • ওষুধ শিশুদের নাগাল হতে দূরে রাখার জন্য ওষুধ গ্রহণকারীকে সতর্ক করা;
  • রোগী/গ্রহীতার গোপনীয়তা বজায় রাখা, রোগীকে পরামর্শ প্রদানকালে আলাদা জায়গা ব্যবহার করা অথবা ওষুধ ডিসপেন্সার এর সাথে গোপনীয় আলোচনার জন্য অন্যান্য রোগী/গ্রহীতাদের লাইনের পেছনে দাড়ানোর ব্যবস্থা করা।

. ডিসপেন্সিং এর পাত্র

  • যদি কোন তরল ওষুধ/পণ্য উৎপাদনকারী কর্তৃক অনেক বড় পাত্রে সরবরাহ করা হয় তবে বড় পাত্র থেকে ছোট পাত্রে পুনরায় ডিসপেন্সিং করলে অবশ্যই মুখবন্ধ পাত্রে ডিসপেন্সিং করতে হবে;
  • পুনরায় ডিসপেন্সিংকৃত সকল ওষুধ আর্দ্রতা, আলো, বাহ্যিক চাপ দুষণ থেকে সুরক্ষিত থাকতে হবে;
  • ওষুধ ডিসপেন্সিং এর পাত্রের উপর লিখে অথবা আঠাযুক্ত স্টিকার লাগিয়ে লেবেল দিতে হবে।

. ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ

  • কাউন্টিং ট্রে;
  • স্প্যাচুলা;
  • ওষুধ মাপার যন্ত্র (Weighing Balance/Scale);
  • শরীরের ওজন মাপার যন্ত্র।

. ডিসপেন্সিংকৃত ওষুধে লেবেল

  • ডিসপেন্সিংকৃত ওষুধের উপর লাগানো লেবেল অবশ্যই পরিষ্কার সহজপাঠ্য হতে হবে এবং এই লেবেলে স্থানীয় ভাষা অথবা ছবি ব্যবহার করতে হবে যাতে রোগী সহজে ওষুধ চিনতে/বুঝতে পারে;
  • ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেল অবশ্যই প্রয়োজনীয় সর্তকীকরণ বার্তা উপদেশমূলক লেবেল থাকতে হবে;
  • ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেল নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করবে: () রোগীর নাম ঠিকানা; () ওষুধের নাম; () ওষুধের ব্যবহার নির্দেশনা, মাত্রা/স্ট্রেন্থ, ডোজেস ফরম সরবরাহকৃত ওষুধের মোট পরিমাণ; () বাহ্যিক ব্যবহারযোগ্য ওষুধের ক্ষেত্রে ওষুধের লেবেলে অবশ্যই 'শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য' লেখা থাকতে হবে; () মেয়াদোত্তীর্ণের তারিখ।

. ওষুধ সংরক্ষণ

  • Prescription only মেডিসিনগুলো মডেল মেডিসিন শপে একটি নিরাপদ স্থানে বা আলাদা কক্ষ/স্লাইডিং কাঁচসহ শেলফ বা তালা দেয়া যায় এমন কাপবোর্ড বা ড্রয়ারে রাখতে হবে যেখানে সর্বসাধারণের প্রবেশের সুযোগ থাকবে না;
  • ডিসপেন্সিং-এর জায়গায় স্লাইডিং কাঁচসহ শেলফ থাকতে হবে যা ওষুধকে ধুলাবালি থেকে রক্ষা করবে, ওষুধগুলো Alphabetically (বর্ণমালা অনুসারে) অথবা থেরাপিউটিক শ্রেণি অনুসারে সাজাতে হবে। সলিড ওষুধ (Solid dosage forms), তরল ওষুধ, মুখে খাওয়ার ওষুধ হতে বাহ্যিক ব্যবহারযোগ্য ওষুধ- প্রতিটি ব্যবহার অনুযায়ী আলাদা ভাবে সাজিয়ে রাখতে হবে। Prescription only সকল ওষুধ শেলফে ডিসপেন্সিং এলাকার পিছনে থাকবে;
  • ওষুধ প্রশাসনের তালিকাভুক্ত সকল ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল প্যাকেটে সংরক্ষণ করতে হবে এবং মূল লেবেলসহ সঠিকভাবে লেবেল করতে হবে। ডিসপেন্সিং হওয়ার পূর্ব পর্যন্ত উৎপাদনকারীর নির্ধারিত সংরক্ষণ শর্ত (যেমন-রেফ্রিজারেটর/ শীতলীকরণ যন্ত্রে সংরক্ষণের ওষুধ যথাযথ ভাবে সংরক্ষন করা) মেনে চলতে হবে;
  • নষ্ট মেয়াদোত্তীর্ণ ওষুধসমূহ আলাদা করে, নথিভূক্ত করে, নির্দিষ্ট পাত্রে সীল করে উপরে লাল কালি দিয়ে 'মেয়াদোত্তীর্ণ নষ্ট ওষুধ-বিক্রির জন্য নয়' লেখা লেবেল দিতে হবে;
  • মেঝেতে, চলাচলের স্থানে, টয়লেট অথবা কর্মীদের বিশ্রামের জায়গায় কোন ওষুধ রাখা/সংরক্ষণ করা যাবে না;
  • টিকা/ভ্যাকসিন সংরক্ষণকালে অবশ্যই কোল্ড চেইন বা নির্ধারিত গাইডলাইন মেনে সংরক্ষণ করতে হবে;
  • প্রেসক্রিপশন ছাড়াই রোগী/ক্রেতার কাছে সরাসরি বিক্রয়যোগ্য অনুমোদিত ওষুধসমূহ (Over-the-Counter Medicines) মডেল মেডিসিন শপে পেশাগত সেবা প্রদানের জায়গার (Professional Service Area) বাইরে রাখা যেতে পারে, তবে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট বা যোগ্যতা সম্পন্ন অন্যান্য দক্ষ কর্মী দ্বারা কার্যকারী তত্ত্বাবধানের জন্য কাছাকাছি স্থানে সংরক্ষণ বা মজুদ রাখা ভালো।

. স্বাস্থ্যবিধি/পরিচ্ছন্নতা

  • সংক্রামক রোগে আক্রান্ত (যেমন-চুলকানী, যক্ষা, কুষ্ঠ ইত্যাদি) কোন কর্মী দ্বারা ওষুধ ডিসপেন্সিং করা যাবে না;
  • খালি হাতে ট্যাবলেট ক্যাপসুল গোনা নিষিদ্ধ;
  • মডেল মেডিসিন শপের ছাদ, দেয়াল, মেঝে আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে। সুস্বাস্থ্য বজায় রাখা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সরঞ্জামাদিসমুহের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে;
  • মডেল মেডিসিন শপ অবশ্যই নিয়মিতভাবে পরিষ্কার করার সময়সূচি মেনে চলতে হবে। মেঝে প্রতিদিন প্রয়োজনমাফিক পরিষ্কার করতে হবে। ধুলামুক্ত পরিবেশ বজায় রাখার জন্য ওষুধের শেলফ নিয়মিত পরিষ্কার করতে হবে;
  • ওষুধ ডিসপেন্সিং এর জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন গোছানো থাকতে হবে।

. তথ্য সংরক্ষণ নথি তৈরি

  • ডিসপেন্সিংকৃত সকল ওষুধ বিশেষ করে Antibiotic ওষধের তথ্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে;
  • ডিসপেন্সিংকৃত প্রতিটি প্রেসক্রিপশন/ব্যবস্থাপত্রের জন্য নিম্নলিখিত তথ্য সংরক্ষণ করতে হবে: () প্রতিটি এন্ট্রির ক্রমিক নম্বর; () বিক্রির তারিখ; () প্রেসক্রিপশনকারীর নাম/কোড নম্বর ঠিকানা; () রোগীর নাম যে কারনে প্রেসক্রিপশন লেখা হয়েছে সেই তথ্য (যদি জানা থাকে); () ওষুধের নাম সরবরাহকৃত ওষুধের পরিমাণ;
  • Prescription only Over-the-Counter (OTC) সকল ওষুধ সরবরাহকারী/উৎপাদক থেকে ক্রয়ের রশিদ চালানসমূহ মডেল মেডিসিন শপে সংরক্ষণ করতে হবে। এই রশিদ চালানসমূহের কপি মডেল মেডিসিন শপে কমপক্ষে বছর সংরক্ষণ করতে হবে;
  • ওষুধ ক্রয়ের তথ্য সংরক্ষণের জন্য একটি রেজিস্টার থাকবে যাতে কমপক্ষে নিম্নোক্ত তথ্যগুলো থাকবে: () সরবরাহকারীর নাম; () ক্রয়ের তারিখ; () ওষুধের নাম পরিমাণ; () উৎপাদনকারীর নাম, ব্যাচ নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখ;
  • মেয়াদোত্তীর্ণ ওষুধের তথ্য অবশ্যই সংরক্ষণ করতে হবে;
  • প্রতিটি মডেল মেডিসিন শপে ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত চিঠিপত্রের (যেমন- ওষুধ প্রত্যাহারের নোটিশ) একটি নথি অবশ্যই সংরক্ষণ করতে হবে;
  • মডেল মেডিসিন শপে অবশ্যই সকল পরিদর্শনের নথি সংরক্ষণ করতে হবে;
  • ফার্মাকোভিজিলেন্সের অংশ হিসাবে মডেল মেডিসিন শপে অবশ্যই ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ওষুধের বিরূপ প্রতিক্রিয়া ফর্ম (ADR Reporting Form) সংরক্ষণ করতে হবে এবং ওষুধের বিরূপ প্রতিক্রিয়া (ADR) সম্পর্কে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নিয়মিত জানাতে হবে।

. নষ্ট মেয়াদোত্তীর্ণ ওষুধের নিষ্পত্তি

ওষুধ প্রশাসন অধিদপ্তর অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত বর্তমান নিয়ম প্রক্রিয়া মেনে নষ্ট মেয়াদোত্তীর্ণ ওষুধের নিষ্পত্তি/ব্যবস্থাপনা করতে হবে।

. মডেল মেডিসিন শপে অনুমোদিত পণ্যাদি সেবাসমূহ

. প্রেসক্রিপশন ছাড়া কোনভাবেই বিক্রয়যোগ্য নয় এমন ওষুধ (Prescription-only medicine) মডেল মেডিসিন শপ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত অনুমোদিত Prescription-only medicine-এর মধ্যে নির্দিষ্ট কিছু ওষুধ এবং সিডিউল-সি (Schedule-C) ভুক্ত ওষুধ ছাড়া অন্যান্য সকল Prescription-only medicine মজুদ বিক্রি করার অনুমতি পাবে। এছাড়া ডিসপেন্সারের সীমিত জ্ঞানের কারণে মডেল মেডিসিন শপকে ক্যান্সার, যক্ষা, লেপরোসি, কালাজ্বর সহ উচ্চ মাত্রার (High Potency) কিছু ওষুধ মজুদ বিক্রি করার অনুমতি প্রদান করা হবে না। এছাড়াও ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় বা বাতিলকৃত কোন ওষুধ মডেল মেডিসিন শপে মজুদ বিক্রি করা যাবে না।

. প্রেসক্রিপশন ছাড়া সরাসরি বিক্রয়যোগ্য ওষুধ (Over-the-Counter (OTC)/Non-Prescription Medicines) মডেল মেডিসিন শপ থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত অনুমোদিত প্রেসপিশন ছাড়াই সরাসরি বিক্রয়যোগ্য ওষুধ বা Over-the-Counter (OTC)/Non-Prescription Medicines মজুদ বিক্রি কর যাবে।

. চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি (Medical Devices & Supplies)

  • ওষুধ ছাড়াও মডেল মেডিসিন শপ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি (Medical Devices & Supplies) মজুদ রাখতে বিক্রি করার অনুমতি পাবে যদি ওষুধ প্রশাসন অধিদপ্তর নির্দেশিত গুণগত মানের সকল নির্দেশক পূরণ করতে পারে;
  • সকল চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি থেরাপিউটিক পণ্য থেকে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং 'চিকিৎসা সরঞ্জাম যন্ত্রপাতি' লেবেল লাগাতে হবে।

. নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি

  • মডেল মেডিসিন শপ প্রসাধনী অন্যান্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উন্নয়নের পণ্যাদি মজুদ বিক্রি করার অনুমোদন পাবে;
  • সকল নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি থেরাপিউটিক পণ্য হতে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং 'নন-ফার্মাসিউটিক্যাল পণ্য' লেবেল লাগাতে হবে;
  • ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রাচীন ঐতিহ্যগত/বিকল্প চিকিৎসার পণ্যাদি (যেমন-আয়ুর্বেদিক, ইউনানী বা বায়োকেমিক) মজুদ বিক্রি করতে পারবে তবে সেগুলো অন্যান্য পণ্যাদি হতে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং 'প্রাচীন ঐতিহ্যগত/বিকল্প চিকিৎসার পণ্য' লেবেল লাগাতে হবে।

. অন্যান্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা

  • মডেল মেডিসিন শপে ডিসপেন্সারগণ রক্তচাপ মাপা, ডায়াবেটিক রোগীর রক্তে শর্করার পরিমাণ দেখা, শরীরের তাপমাত্রা দেখা, ওজন মাপা, নেবুলাইজ করা, র‍্যাপিড টেস্ট কিটের সাহায্যে ম্যালেরিয়া গর্ভধারণের দ্রুত পরীক্ষা করা বা করার ব্যবস্থা করা এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর উপযুক্ত সংস্থার অনুমতিক্রমে অন্যান্য পরীক্ষা করতে পারবে (যদি তা বাংলাদেশের আইনী কাঠামোর মধ্যে পড়ে);
  • মডেল মেডিসিন শপে ডিসপেন্সারগণ উপরে উল্লেখিত সেবাসমূহ দেয়া ব্যতীত অন্য কোন চিকিৎসা/রোগ নির্ণায়ক পরীক্ষা করতে পারবে না এমনকি তারা ইনজেকশনও দিতে পারবেন না, যদি না তিনি উক্ত কাজের জন্য আইনগত অনুমতিপত্র দেখাতে পারেন;
  • মডেল মেডিসিন শপে কোন চিকিৎসক বসা/থাকা ল্যাবরেটরি সেবা দেয়ার ব্যবস্থা থাকা অনুমোদিত নয়।

. ফার্মাসিউটিক্যাল পণ্যাদির মূল্য

মডেল মেডিসিন শপ অবশ্যই ফার্মাসিউটিক্যাল পণ্যাদির মূল্যের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) মেনে চলবে।

১০. রেফারেন্স উপকরণসমূহ

প্রতিটি মডেল মেডিসিন শপে নিম্নে উল্লেখিত রেফারেন্স উপকরণসমূহ থাকবে:

  • বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক পরিচালিত ডিসপেন্সিং প্রশিক্ষণ ম্যানুয়াল;
  • সংশ্লিষ্ট নীতিমালাসমূহ: () মডেল মেডিসিন শপের মানদন্ড নীতিমালা, ব্যবসার আইন, অধ্যাদেশ এবং নিয়ন্ত্রণের নিয়মকানুন; () ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এবং অনুমোদিত Prescription-only Medicine-এর তালিকা; () ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এবং অনুমোদিত Over-the-Counter Medicine-এর তালিকা।

১১. অন্যায় এবং শাস্তি

মডেল মেডিসিন শপ আইনমাফিক নিয়মিত পরিদর্শন করা হবে। কোন ব্যক্তি যদি মডেল মেডিসিন শপের আদর্শমান ভঙ্গ করে, তাহলে বর্তমানে প্রচলিত আইন, অধ্যাদেশ বা বিধি অনুযায়ী সে দোষী সাব্যস্ত হবে এবং এজন্য তার জরিমানা অথবা জেল অথবা উভয় প্রকার শাস্তি হতে পারে।

 


2 comments: