Wednesday, 19 August 2026

Lecture 5 (Question & Ans) Module 2 session 1 Model Pharmacy and Model shop

 পিসিবি ট্রেনিং মডিউল -২, সেশন-১ এর গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার আদর্শ মানসমূহ

Lecture Module Sponsored by: 

ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ভৈরব, কিশোরগঞ্জ। 

Admission going on: Pharmacy (Tk. 4,01,000/-) 

BBA (Tk. 2,98,100/-),   Biochemistry (Tk. 3,66.700/-),    

CSE (Tk. 3,50,800/-),     EEE (Tk. 3,59,000/-),   

Food & Nutrition (Tk. 3,53,000/-)

১০% - ১০০% স্কলারশিপে ভর্তি চলছে: 

আপনার সুপারিশকৃত প্রতি শিক্ষার্থীর জন্য ,০০০/- টাকা সম্মানীর ব্যবস্থা রয়েছে।  

যোগাযোগ: +88-01719607409     

E-mail: info@must.ac.bd


 পিসিবি ট্রেনিং মডিউল -২, সেশন-১ এর গুরুত্বপূর্ণ তথ্য সমূহ



৩৩১. মডেল ফার্মেসী অথবা  মডেল মেডিসিন শপ কাকে বলে       

উত্তর: মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপের নীতিমালা অনুযায়ী প্রচলিত ওষুধ বিক্রির দোকানকে মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপ বলা হয়

                                                                                                    

৩৩২. মডেল ফার্মেসী অথবা  মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার আদর্শ মানসমূহ

উত্তর: আদর্শ মানসমূহ সাধারনত নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্যুক্ত

   (১) ওষুধ ডিসপেন্সারের ডিসপেন্সিং দক্ষতা,

   (২) ওষুধ ডিসপেন্সারের প্রাতিষ্ঠানিক যোগ্যতা,

   (৩) ওষুধ ডিসপেন্সারের সেবা প্রদান পদ্ধতি,

   (৪) বিক্রয়কৃত ওষুধের ধরন এবং

(৫) মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপের অবকাঠামোগত বিষয়

                                                                                                  

৩৩৩. মডেল ফার্মেসীর মালিকের জন্য কোন তথ্যগুলো প্রয়োজন?           

উত্তর: (১) জাতীয় পরিচয়পত্র;

(২) ট্যাক্স সনাক্তকরণ নম্বর (টি আই এন);

(৩) ট্রেড লাইসেন্স;

(৪) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে অনুমোদিত ব্যবসা প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ সনদ।                                                                                                  



৩৩৪. মডেল মেডিসিন শপের জন্য মালিকের কোন তথ্যগুলো প্রয়োজন?    

উত্তর: (১) জাতীয় পরিচয়পত্র;

(২) ট্যাক্স সনাক্তকরণ নম্বর (টি আই এন);

(৩) ট্রেড লাইসেন্স;

  (৪) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে অনুমোদিত ব্যবসা প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ সনদ।

নমুনা -১

নতুন ড্রাগ লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা

 

১। ফরম নং-৭

২। ট্রেড লাইসেন্স

৩। ব্যাংক সচ্ছলতার সনদপত্র

৪। দোকান ভাড়ার রশিদ / চুক্তিনামা / নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি

৫। ফার্মাসিস্টের সনদপত্র। (মডেল ফার্মেসীর জন্য এ- গ্রেড ফার্মাসিস্ট এবং মডেল মেডিসিন শপের জণ্য  বি /সি গ্রেডের ফার্মাসিস্ট)

৬। ফার্মেসীর নিজস্ব প্যাডে ফার্মাসিস্টের অংগীকারপত্র।

৭। নাগরিকত্ব সনদপত্র

৮। মালিকের পাসপোর্ট সাইজের ছবি ২ কমি এবং দোকানের রঙিন ছবি – ২ কপি। (মডেল ফার্মেসীর জণ্য ৩০০ বর্গফুট এবং মডেল মেডিসিন শপ এর জন্য ১২০ বর্গফুট দোকানের স্থান প্রয়োজন)

৯। ট্রেজারী চালান ঃ পৌর এলাকার জন্য ২৫০০/-  এবং পৌর এলাকার বাহিরে ১৫০০/-

 

টাকা জমা দেওয়ার কোড

 

এবং ১৫% ভ্যাট জমা দেওয়ার কোড

 

 

নমুনা -২

FORM- 7

I/We ............................................... of M/S ............................... hereby apply for a License to sell by retail / by wholesale drugs other than biological and other special products/ biological and other special product’s on the premises situted at .......................................... Post: ................................. P/S: ....................   Dist: .................................. the sale of drugs will be under the personal supervision of the following pharmacist (s):

1) Name: .............................. Qualification (Reg. No.).........................

2) Name: .............................. Qualification (Reg. No.).........................

3) Classes of products to be sold ..........................................................

4) Particulars and other special products on the premises referred to abvoe..................................................................................................

 

 

Date: ................................................      Signature of the Applicant


 

নমুনা -৩

ফার্মাসিস্টের অঙ্গীকারনামা

 

এতদ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে, মেসার্স...................................................... টিকানাঃ ....................................................................... এর ঔষধপত্রাদি ও আনুসাঙ্গীক জিনিসপত্র বেচাকেনা আমি সর্বক্ষণ তদারকি করব। আমি এই মমে আরও অঙ্গীকার করিতেছি যে, আমি কোন সরকারী / আধা-সরকারী / বেসরকারী কোম্পানীতে চাকুরী করিনা। আমার পত্যক্ষ তত্ত্বাবধানে সকল প্রকার জৈব/অজৈব ঔষধপত্রসহ অত্র ফার্মেসীর কার্মকান্ড পরিচালিত হইবে।

আমি আরও অঙ্গীকার করিতেছি যে, আমি অত্র অঙ্গীকার পত্রে সহি করিবার তারিখ হইতে উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে সমপক্ষে দুই বৎসর জড়িত থাকিব এবং যদি কোন কারণে অন্যত্র চলিয়া যাই, তাহা হইলে ইহার পূর্বে লাইসেন্সিং কর্তৃপক্ষকে যথা নিয়মে অবহিত করিব।

                                                            স্বাক্ষরঃ ........................................

                                                            ফার্মাসিস্টের রেজিঃ নং ...................

 

বি.দ্র.ঃ ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র ফার্মেসীর প্যাডে জমা দিতে হইবে।


 

৩৩৫. মডেল ফার্মেসীর কর্মীদের প্রতি মালিকের দায়িত্ব কি?        

উত্তর: মডেল ফার্মেসীতে নিয়োগ কৃত সকল কর্মীর সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা এবং প্রশিক্ষণ নিশ্চিত করা

                                                                                                  

৩৩৬. মডেল মেডিসিন শপে কর্মীদের প্রতি মালিকের দায়িত্ব কি?  

উত্তর: মডেল মেডিসিন শপে নিয়োগ কৃত সকল কর্মীর সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা এবং প্রশিক্ষণ নিশ্চিত করা

 

৩৩৭. মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপের লাইসেন্স কি ভাবে সংরক্ষণ করতে হবে?  

উত্তর: মডেল ফার্মেসী বা মডেল মেডিসিন শপ অনুমোদনের

(১) ড্রাগ লাইসেন্স

(২) ট্রেড লাইসেন্স

সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে রাখতে হবে

                                                                                                    

৩৩৮. মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপে কর্মরত ফার্মাসিস্টের কাগজপত্র কি ভাবে সংরক্ষণ করতে হবে?

উত্তর: সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে রাখতে হবে    

                                                                                                  

৩৩৯. মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে কি করতে হবে?           

উত্তর: মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে, ৩০ দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপ পরিদর্শন করবে এবং ওষুধ ও অন্যান্য পণ্যের সঠিক নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করবে;

                                                                                                    

 

৩৪০. ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে কি করতে হবে?

উত্তর: মডেল ফার্মেসী অথবা মডেল মেডিসিন শপকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে ৩০ দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে পুনরায় চালু করার সম্ভাব্য তারিখসহ অবহিত করতে হবে।

উক্ত নোটিস ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” সম্মুখে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে প্রদর্শিত থাকতে হবে।

                                                                                                  

৩৪১. সাময়িক ভাবে বন্ধকৃত কোন ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” যদি ০১ বছর বা তার বেশী সময়ের জন্য বন্ধ থাকে তাহলে পুনরায় সচল করার জন্য কি করতে হবে?          

উত্তর: পুনরায় ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” সচল করার জন্য ঔষধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে

 

৩৪২. ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” এ কর্মরত ”ডিসপেন্সার বা ফার্মাসিস্টের” ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা তাকে চুক্তি হতে অব্যাহতি দিলে কি করতে হবে?

উত্তর: ফার্মেসী কাউন্সিল ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ০৭ দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে   

                                                                                                  

৩৪৩. ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” এর কোন ওষুধ/দলিল/নথি চুরি হলে বা হারিয়ে গেলে কি করতে হবে?

উত্তর: তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ স্টেশন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অবহিত করতে হবে

                                                                                                  

৩৪৪. কোন যোগ্যতা সম্পন্ন কর্মী ছাড়া ”মডেল ফার্মেসী” নিবন্ধন দেওয়া হবে না?      

উত্তর: ‘এ’ গ্রেড ফার্মাসিস্ট যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৩০-ঘণ্টার মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার অরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন                                  

৩৪৫. নূন্যতম কোন যোগ্যতা সম্পন্ন কর্মী ছাড়া ”মডেল মেডিসিন শপ” নিবন্ধন দেওয়া হবে না?

উত্তর: মডেল মেডিসিন শপ নিবন্ধনের জন্য আবশ্যক নূন্যতম একজন গ্রেড-সি ফার্মাসি¯ট (ফার্মেসী টেকনিশিয়ান)।

সকল ’সি’ গ্রেড ফার্মাসিস্ট (ফার্মেসী টেকনিশিয়ান) যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৮০-ঘণ্টার মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার প্রশিক্ষণ শেষ করবেন তারা মডেল মেডিসিন শপ পরিচালনা করতে পারবেন।         

                                                                                                    

৩৪৬. ‘গ্রেড- সি’ ফার্মাসিস্ট (ফার্মেসী টেকনিশিয়ান) হিসেবে নিবন্ধিত হওয়ার নিয়ম কি?

উত্তর: বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক  কুল সার্টিফিকেট-ধারী প্রার্থী যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৮০-ঘণ্টার মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার প্রশিক্ষণ শেষ করবেন এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই ‘গ্রেড- সি’ ফার্মাসিস্ট (ফার্মেসী টেকনিশিয়ান) হিসেবে নিবন্ধিত হবেন                                          

                                                                                                    

৩৪৭. ‘এ’ গ্রেড ও ‘বি’ গ্রেড ফার্মাসিস্টরা কি ”মডেল মেডিসিন শপ” পরিচালনা করতে পারবেন?       

উত্তর: পারবেন।

সকল ‘এ’ গ্রেড ও ‘বি’ গ্রেড ফার্মাসিস্ট যারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক অনুমোদিত ৩০-ঘণ্টার মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার অরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন তারা মডেল মেডিসিন শপে কাজের যোগ্য বলে বিবেচিত হবেন          

                                                                                                    

৩৪৮. ”মডেল ফার্মেসীতে ডিসপেন্সিং এর জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মীর যোগ্যতা কি লাগবে? 

উত্তর: গ্রেড- ’এ’ ফার্মাসিস্ট                          

                                                                                                    

৩৪৯. মডেল মেডিসিন শপে ডিসপেন্সিং এর জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মীর যোগ্যতা কি লাগবে?

উত্তর: নূন্যতম গ্রেড- ’সি’ ফার্মাসিস্ট, তবে গ্রেড-’এ’ এবং গ্রেড-’সি’ এর কাজের সুযোগ আছে

 

৩৫০. ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” এ ফার্মাসিস্ট/ডিসপেন্সার ছাড়াও অন্যান্য কর্মী কি কাজ করতে পারবে?

উত্তর: পারবে।  

তবে ডিসপেন্সিং এর জন্য দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়া ডিসপেন্সিং কাজ বন্ধ থাকবে।     

                                                                                                

৩৫১. ”মডেল ফার্মেসী” অথবা ”মডেল মেডিসিন শপ” এ কর্মরত দক্ষ কর্মীদের কোন বিষয়গুলো মেনে চলতে হবে?           

উত্তর:

১. সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা;

২. ডিসপেন্সিং নির্দেশিকা, নীতিমালা ও ফার্মাসিউটিক্যাল সেবা/সার্ভিসের সাথে জড়িত অন্যান্য বিষয়াদি সম্পর্কে জ্ঞান রাখা;

৩. প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের চলমান শিক্ষা সম্পন্ন করা;

৪. ব্যক্তিগত পরিচয়পত্র ও পোশাকের কোড মেনে চলা।          

                                                                                                    

৩৫২. ”মডেল ফার্মেসী”তে কর্মরত দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের সাথে মালিকের কি ধরনের চুক্তি থাকবে? 

উত্তর:

১. প্রত্যেক মডেল ফার্মেসী’র মালিক ও ডিসপেন্সার অবশ্যই একটি আইনী চুক্তি স্বাক্ষর করবেন;

২. শর্তাবলিসহ প্রত্যেক পক্ষের দায়িত্ব ও কর্তব্যগুলো চুক্তিপত্রে বর্ণনা/উল্লেখ করা থাকবে;

৩. মডেল ফার্মেসী’র চুক্তির একটি সাধারণ রূপরেখা/টেম্পলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে প্রদান করা হবে।

                                                      


 

৩৫৩. ” মডেল মেডিসিন শপ” এ কর্মরত দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের সাথে মালিকের কি ধরনের চুক্তি থাকবে?

উত্তর: ১. প্রত্যেক মডেল মেডিসিন শপ মালিক ও ডিসপেন্সার অবশ্যই একটি আইনী চুক্তি স্বাক্ষর করবেন;

২. শর্তাবলিসহ প্রত্যেক পক্ষের দায়িত্ব ও কর্তব্যগুলো চুক্তিপত্রে বর্ণনা/উল্লেখ করা থাকবে;

৩. মডেল মেডিসিন শপের চুক্তির একটি সাধারণ রূপরেখা/টেম্পলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে প্রদান করা হবে।           

                                                                                                    

৩৫৪. ”মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” এ কর্মরত দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টের সাথে মালিকের চুক্তির নমুনা কোথা থেকে পাওয়া যাবে?                                                           

উত্তর: চুক্তির একটি সাধারণ রূপরেখা/টেম্পলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে প্রদান করা হবে।

(নমুনা-৩ দেখুন। উপরে দেওয়া আছে)                                                

                                                                                                  


 ৩৫৫. ”মডেল ফার্মেসী”র বৈশিষ্ট্য কি কি?       

উত্তর: ১. ঝুঁকিহীন স্থায়ী কাঠামো যা বন্যা বা এধরনের প্রাকৃতিক দুর্যোগ সহনশীল;

২. ছিদ্র বিহীন ছাদ ও সিলিং;

৩. অপেক্ষমাণ ক্রেতার জন্য বসার ব্যবস্থা;

৪. মেঝে, দেয়াল ও ছাদ মসৃণ হতে হবে যা জীবাণুনাশক দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব;

৫. ফার্মেসীর ভেতরে ও বাইরের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা

৬. খাবার পানির ব্যবস্থা থাকতে হবে;

৭. মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে ৩০০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

৮. বিদ্যুতের উৎস (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS)/সোলার প্যানেল) নিশ্চিত করতে হবে;

৯. হাত জীবাণুমুক্ত করার জন্য বেসিনসহ কলের পানির ব্যবস্থা থাকতে হবে

১০. মডেল ফার্মেসীতে যদি কোন ঔষধ প্রস্তুত করার ব্যবস্থা থাকে (যেমন- Oral Rehydration Solution) তাহলে ব্যবহৃত পাত্রদি পরিষ্কার করার জন্য পর্যাপ্ত জায়গা যুক্ত বেসিন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা থাকতে হবে

১১. মেঝে, দেয়াল ও ছাদ পরিষ্কারের পর ব্যবহৃত পানি ও অন্যান্য তরল পদার্থ উক্ত বেসিনে ফেলে নোংরা করা যাবে না

১২. দালানটি তৈরি ও রক্ষণাবেক্ষণ এরূপ হবে হবে যেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইঁদুর, পাখি ইত্যাদি প্রবেশ করতে না পারে।    

                                                                                                    

৩৫৬. ” মডেল মেডিসিন শপ” এর বৈশিষ্ট্য কি কি?      

উত্তর: ১. ঝুঁকিহীন স্থায়ী কাঠামো যা বন্যা বা এধরনের প্রাকৃতিক দুর্যোগ সহনশীল;

২. ছিদ্র বিহীন ছাদ ও সিলিং;

৩. অপেক্ষমাণ ক্রেতার জন্য বসার ব্যবস্থা;

৪. মেঝে, দেয়াল ও ছাদ মসৃণ হতে হবে যা জীবাণুনাশক দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব;

৫. ফার্মেসীর ভেতরে ও বাইরের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা

৬. খাবার পানির ব্যবস্থা থাকতে হবে;

৭. মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে ১২০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

৮. বিদ্যুতের উৎস (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (IPS)/সোলার প্যানেল) নিশ্চিত করতে হবে;

৯. শপটি তৈরি ও রক্ষণাবেক্ষণ এরূপ হতে হবে যেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইঁদুর, পাখি ইত্যাদি প্রবেশ করতে না পারে।

                                                                                                    

৩৫৭. ”মডেল ফার্মেসী” এর কাঠামো কেমন হতে হবে?           

উত্তর: প্রতিটি মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” এর কাঠামো অবশ্যই নিম্ন লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে 

১. ঝুঁকিহীন স্থায়ী কাঠামো যা বন্যা বা এধরনের প্রাকৃতিক দুর্যোগ সহনশীল;

২. ছিদ্র বিহীন ছাদ ও সিলিং;

৩. অপেক্ষমাণ ক্রেতার জন্য বসার ব্যবস্থা;

৪. মেঝে, দেয়াল ও ছাদ মসৃণ হতে হবে যা জীবাণুনাশক দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব;

৫. ফার্মেসীর ভেতরে ও বাইরের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা

৬. খাবার পানির ব্যবস্থা থাকতে হবে;

৭. ”মডেল ফার্মেসীর আয়তন কমপক্ষে ৩০০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

৮. বিদ্যুতের উৎস (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (যেমন- IPS)  নিশ্চিত করতে হবে;

৯. হাত জীবাণুমুক্ত রাখার জন্য বেসিনসহ কলের পানির ব্যবস্থা থাকতে হবে

১০. মডেল ফার্মেসীতে যদি কোন ঔষধ প্রস্তুত করার ব্যবস্থা থাকে (যেমন- Oral Rehydration Solution) তাহলে ব্যবহৃত পাত্রাদি পরিষ্কার করার জন্য পর্যাপ্ত জায়গা যুক্ত বেসিন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা থাকতে হবে

১১. মেঝে, দেয়াল ও ছাদ পরিষ্কারের পর ব্যবহৃত পানি ও অন্যান্য তরল পদার্থ উক্ত বেসিনে ফেলে নোংরা করা যাবে না

১২. দালানটি তৈরি ও রক্ষণাবেক্ষণ এরূপ হতে হবে যেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইঁদুর, পাখি ইত্যাদি প্রবেশ করতে না পারে।


                                                                                                    

৩৫৮.”মডেল মেডিসিন শপ” এর কাঠামো কেমন হতে হবে?    

উত্তর:প্রতিটি ”মডেল মেডিসিন শপ” এর কাঠামো অবশ্যই নিম্নলিখিত বৈশিষ্ট্যসম্পন্ন হতে হবে 

১.ঝুঁকিহীন স্থায়ী কাঠামো যা বন্যা বা এধরনের প্রাকৃতিক দুর্যোগ সহনশীল;

২.ছিদ্র বিহীন ছাদ ও সিলিং;

৩. অপেক্ষমাণ ক্রেতার জন্য বসার ব্যবস্থা;

৪. মেঝে, দেয়াল ও ছাদ মসৃণ হতে হবে যা জীবাণুনাশক দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব;

৫. ফার্মেসীর ভেতরে ও বাইরের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা

৬. খাবার পানির ব্যবস্থা থাকতে হবে;

৭. মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে ১২০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

৮. বিদ্যুতের উৎস (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ (ওচঝ)/সোলার প্যানেল) নিশ্চিত করতে হবে;

৯. শপটি তৈরি ও রক্ষণাবেক্ষণ এরূপ হতে হবে যেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, ইঁদুর, পাখি ইত্যাদি প্রবেশ করতে না পারে।

                                                                                                  


৩৫৯. ”মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” এর সর্বনিম্ন আয়তন এবং উচ্চতা কত?

উত্তর: মডেল ফার্মেসীর : আয়তন কমপক্ষে ৩০০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

মডেল মেডিসিন শপের: আয়তন কমপক্ষে ১২০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

                                                           

৩৬০. ”মডেল ফার্মেসী”র লোগো?                 

উত্তর:


  

৩৬১. ”মডেল মেডিসিন শপ” এর লোগো?        

উত্তর:



 

৩৬২. ”মডেল ফার্মেসী”তে কি কি চিহ্ন বা নির্দেশক (Signage) থাকা আবশ্যক?      

উত্তর: ১.ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সাইনবোর্ড যেখানে ফার্মেসীর নাম, নিবন্ধন নম্বর (ড্রাগ লাইসেন্স)পূর্ণ ঠিকানা থাকবে;

২.মডেল ফার্মেসী ধূমপান মুক্ত রাখার জন্য লক্ষণীয় স্থানে ‘ধূমপান নিষিদ্ধ’ নির্দেশিকা স্থাপন;

৩.মডেল ফার্মেসী’র ডিসপেন্সিং কার্যক্রম পরিচালনার সময়সূচী দৃষ্টিগোচর স্থানে স্থাপন করতে হবে ;

৪.মডেল ফার্মেসী বন্ধ বা স্থান পরিবর্তন করলে অথবা মডেল ফার্মেসী হিসেবে অনুমোদন হারালে মডেল ফার্মেসীর সকল নির্দেশিকা যেমন মডেল ফার্মেসী লোগো তাৎক্ষণিক ভাবে সরিয়ে ফেলতে হবে।

                                                                                                  

৩৬৩. ”মডেল মেডিসিন শপ” এ  কি কি চিহ্ন বা নির্দেশক (Signage) থাকা আবশ্যক?

উত্তর: ১. ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সাইনবোর্ড যেখানে ফার্মেসীর নাম, নিবন্ধন নম্বর (ড্রাগ লাইসেন্স)পূর্ণ ঠিকানা থাকবে;

২. মডেল মেডিসিন শপ ধূমপান মুক্ত রাখার জন্য লক্ষণীয় স্থানে ‘ধূমপান নিষিদ্ধ’ নির্দেশিকা স্থাপন;

৩. মডেল মেডিসিন শপের ডিসপেন্সিং কার্যক্রম পরিচালনার সময়সূচী দৃষ্টিগোচর স্থানে স্থাপন করতে হবে

৪. মডেল মেডিসিন শপ বন্ধ বা স্থান পরিবর্তন করলে অথবা মডেল মেডিসিন শপ হিসেবে অনুমোদন হারালে মডেল মেডিসিন শপের সকল নির্দেশিকা যেমন মেডিসিন শপ লোগো তাৎক্ষণিক ভাবে সরিয়ে ফেলতে হবে।

                                                                                                    

৩৬৪. মডেল ফার্মেসীর তাপমাত্রা কি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে?     

উত্তর: ১. মডেল মেডিসিন শপে বিদ্যুতের ব্যাক-আপ ব্যবস্থাসহ (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/ তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বা ওচঝ অথবা সোলার প্যানেল) যথেষ্ট পরিমাণ ফ্যান থাকা আবশ্যক যাতে মডেল মেডিসিন শপের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি না হয়;

     ২. মডেল মেডিসিন শপের অভ্যন্তরে তাপমাত্রা নির্ণয় করার জন্য ‘রুম থার্মোমিটার’ থাকা আবশ্যক।                                                                                                          

 

৩৬৫. মডেল মেডিসিন শপের তাপমাত্রা কি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে?         

উত্তর: ১. মডেল মেডিসিন শপে বিদ্যুতের ব্যাক-আপ ব্যবস্থাসহ (যেমন-জাতীয় গ্রিড/জেনারেটর/ তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বা ওচঝ অথবা সোলার প্যানেল) যথেষ্ট পরিমাণ ফ্যান থাকা আবশ্যক যাতে মডেল মেডিসিন শপের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি না হয়;

২. মডেল মেডিসিন শপের অভ্যন্তরে তাপমাত্রা নির্ণয় করার জন্য ‘রুম থার্মোমিটার’ থাকা আবশ্যক।

৩. তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য Exhaust Fan এর ব্যবস্থা থাকতে হবে।         

                                                                                                  

৩৬৬. ”মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” এর সর্বচ্চ তাপমাত্রা কত থাকা বঞ্চনীয়?

উত্তর: ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি না

 

৩৬৭. মডেল ফার্মেসীতে কি ধরনের রেফরিজারেটর রাখতে হবে?   

উত্তর: ১. মডেল ফার্মেসীতে তাপ সংবেদনশীল ওষুধ সংরক্ষণে কমপক্ষে একটি ফার্মেসী গ্রেড রেফ্রিজারেটর থাকা আবশ্যক

২. ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের জন্য উক্ত ’ফার্মেসী গ্রেড রেফ্রিজারেটর’ ব্যবহৃত হবে। উল্লেখ্য এই রেফ্রিজারেটরে ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য ব্যতীত অন্য পণ্য যেমন খাবার বা পানীয় রাখা যাবে না

৩. অবশ্যই ভ্যাকসিন সংরক্ষণে নির্দেশিকা অনুযায়ী রেফ্রিজারেটরে ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে।         

                                                                                                  

৩৬৮. মডেল মেডিসিন শপে কি ধরনের রেফ্রিজারেটর রাখতে হবে?            

উত্তর: ১. মডেল মেডিসিন শপে যদি তাপ সংবেদনশীল ওষুধ বিক্রি করে তাহলে তাপমাত্রা সংবেদনশীল ওষুধ সঠিকভাবে সংরক্ষণের জন্য সেখানে অবশ্যই বড় একটি রেফ্রিজারেটর রাখতে হবে;

২. যে রেফ্রিজারেটর ওষুধ রাখার জন্য ব্যবহার করা হয় তাতে শুধুমাত্র ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য ছাড়া অন্য কোন পণ্য (যেমন-খাবার ও পানীয়) সংরক্ষণ করা যাবে না;

৩. অবশ্যই ভ্যাকসিন সংরক্ষণের নির্দেশিকা অনুযায়ী রেফ্রিজারেটরে ভ্যাকসিন সংরক্ষণ করতে হব      

                                                                                                  


 ৩৬৯. মডেল ফার্মেসীর নিরাপত্তা কেমন হতে হবে?      

উত্তর:  ১. ফার্মেসীর দেয়ালের শক্ত কাঠামো নিশ্চিত করতে হবে যেন তা ভেঙ্গে না পড়ে

২. মডেল ফার্মেসীর সিলিং এর জায়গাটি নিরাপদ রাখতে হবে যেন বাইরে থেকে হামাগুড়ি দিয়ে প্রবেশ করা না যায়

৩. ছাদ পর্যন্ত দেয়াল থাকবে। যদি ছাদ পর্যন্ত দেয়াল না পৌছায় সেক্ষেত্রে ফাঁকা অংশটিতে নিরাপত্তার জন্য গ্রিল বসাতে হবে

৪. প্রধান দরজা অবশ্যই পাকাপোক্ত হতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে ভারি ওজনের রোলার বা তালাযুক্ত নিরাপত্তা গ্রিল বসাতে হবে

৫. সকল জানালা দরজাসহ ফার্মেসীতে সম্ভাব্য সকল প্রবেশপথ তালা দিয়ে বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিটি জানালা ও দরজায় গ্রিল থাকতে হবে। গ্রিলের পরিবর্তে শক্ত ও নিরাপদ কাঁচের গ্লাস লাগানো যেতে পারে

৬. মডেল ফার্মেসীতে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে ব্যাক-টু-বেইস ইলেকট্রনিক সতর্কীকরণ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা লাগতে হবে

৭. সকল ফার্মাসিউটিক্যাল পণ্য, সংশ্লিষ্ট তথ্যাদি ও তথ্য সংগ্রহের যন্ত্র সামগ্রী মডেল ফার্মেসীতে রাখতে হবে

                                                                                                    


 

৩৭০. মডেল ফার্মেসীতে ফার্মাসিস্টের কর্মস্থল (Professnal Service Area) কেমন হতে হবে?  

উত্তর: ১. মডেল ফার্মেসীতে ফার্মাসিস্টের কাজের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকবে যা শুধুমাত্র থেরাপিউটিক পণ্য (ওষুধ) ও সেবার জন্য সংরক্ষিত থাকবে

২. মডেল ফার্মেসীর অন্য জায়গা হতে ফার্মাসিস্টের সেবা প্রদানের জায়গাটি স্বতন্ত্র হবে এবং ওষুধ ডিসপেন্সিং এর জায়গা গ্রহীতারা সহজে খুঁজে পাবে এরূপ স্থানে হবে

৩. ফার্মাসিস্টের কর্মস্থলটি সহজে দৃষ্টিগোচর হতে হবে এবং ক্রেতা বান্ধব হবে যেন ক্রেতা সহজে ওষুধ এবং ওষুধ বিষয়ক পরামর্শ নিতে পারে

৪. ফার্মাসিস্টের কর্মস্থলটি থাকবে ওষুধ ডিসপেন্সিং এর স্থান, নির্দেশনা প্রদানের স্থান, প্রেসক্রিপশন জমা ও সংগ্রহ স্থান এবং ক্রেতার কাছে সরাসরি বিক্রির ওষুধ ও প্রেসক্রিপশনের ওষুধ রাখার জায়গা। ওষুধ বিষয়ক নয় এমন পণ্য বা তথ্য অত্র এলাকায় রাখা যাবেনা।

৫. নন-ফার্মাসিউটিক্যাল পণ্যাদি বিক্রির জন্য ফার্মাসিস্টের কর্মস্থানটি ব্যবহার করা যাবে না

৬. মডেল ফার্মাসিউটিক্যাল পণ্যাদি বিক্রির জন্য ফার্মাসিস্টের কর্মস্থানটি ব্যবহার করা যাবেনা

৭. ওষুধ ডিসপেন্সিং এর এলাকায় অবশ্যই পরিষ্কার ও সমতল কাউন্টার থাকতে হবে  

 


 

৩৭১. মডেল ফার্মেসীতে গুড ডিসপেন্সিং প্রাকটিস (GDP) কেমন হতে হবে?            

উত্তর: ১. প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট ফার্মাসিউটিক্যাল পণ্য ও সেবা প্রদানের দায়িত্ব পালন করবেন;

২. যদি রোগীর শারীরিক অবস্থা মডেল ফার্মেসীর কর্মীদ্বারা নিয়ন্ত্রণ সম্ভব না হয়, সেক্ষেত্রে সেই রোগীকে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান করবে;

৩. দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করবে-

(ক) কোন নষ্ট, নকল, নিম্নক্ত মান সম্পন্ন অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপেন্সিং করা হয় না

(খ) ওষুধ প্রশাসন অধিদপ্তর হতে নিবন্ধিত ওষুধ ডিসপেন্সিং করা নিশ্চিতকরণ

(গ) Physician Sample ডিসপেন্স না করা

(ঘ) ১২ বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্সিং বা বিক্রয় হতে বিরত থাকা;

(ঙ) ব্যবস্থাপত্র ছাড়া Prescription only medicine (প্রেসক্রিপশন ওনলি ওষুধ) ডিসপেন্সিং না করা;

(চ) Full Course ওষুধ ডিসপেন্স করা এবং রোগীকে Full Course ওষুধ সম্পন্ন করার জন্য পরামর্শ/নির্দেশনা প্রদান করা;

(ছ) ট্যাবলেট বা ক্যাপসুল ডিসপেন্সিং এর ক্ষেত্রে উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করা এবং খালিহাতে ডিসপেন্সিং হতে বিরত থাকা;

(জ) ওষুধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান আইন, অধ্যাদেশ ও নিয়ম, মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং নির্দেশিকা ও প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ওষুধ ডিসপেন্সিং করা।          

৩৭২. মডেল মেডিসিন শপে গুড ডিসপেন্সিং প্রাকটিস (GDP) কেমন হতে হবে?        

উত্তর: ১. প্রত্যেক মডেল মেডিসিন শপে ডিসপেন্সার বা ফার্মাসিস্ট ফার্মাসিউটিক্যাল পণ্য ও সেবা প্রদানের দায়িত্ব পালন করবেন;

২. যদি রোগীর শারীরিক অবস্থা মডেল ফার্মেসীর কর্মীদ্বারা নিয়ন্ত্রণ সম্ভব না হয়, সেক্ষেত্রে সেই রোগীকে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান করবে;

৩. ডিসপেন্সার বা ফার্মাসিস্ট অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করবে -

(ক) কোন নষ্ট, নকল, নিম্নমান সম্পন্ন অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপেন্সিং করা হয় না

(খ) ওষুধ প্রশাসন অধিদপ্তর হতে নিবন্ধিত ওষুধ ডিসপেন্সিং করা নিশ্চিতকরণ

(গ) Physician Sample ডিসপেন্স না করা

(ঘ) ১২ বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্সিং বা বিক্রয় হতে বিরত থাকা;

(ঙ) Prescription only medicine (প্রেসক্রিপশন ওনলি ওষুধ) প্রেসক্রিপশন ছাড়া ডিসপেন্সিং না করা;

(চ) Full Course ওষুধ ডিসপেন্স করা এবং রোগীকে Full Course ওষুধ সম্পন্ন করার জন্য পরামর্শ/নির্দেশনা প্রদান করা;

(ছ) ট্যাবলেট বা ক্যাপসুল ডিসপেন্সিং এর ক্ষেত্রে উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করা এবং খালিহাতে ডিসপেন্সিং হতে বিরত থাকা;

(জ) ওষুধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান আইন, অধ্যাদেশ ও নিয়ম, মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং নির্দেশিকা ও প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ওষুধ ডিসপেন্সিং করা।    

 ৩৭৩. ”মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” এ রোগীকে ওষুধ সম্পর্কে পরামর্শ প্রদান Patient Counseling কেমন হবে?      

উত্তর: ”মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” ত্যাগ করার পূর্বে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট বা ডিসপেন্সার রোগীকে ওষুধ সম্পর্কে পরামর্শ প্রদানের সময় অবশ্যই নিম্নোক্ত বিষয়াদি নিশ্চিত করবেন:

১. ওষুধের মাত্রা সম্পর্কিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য প্রদান;

২.ওষুধের নিরাপদ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ওষুধের প্রয়োজনীয় তথ্য ও উপদেশ (ডিসপেন্সিংকৃত পণ্যের সাথে থাকা নির্দেশনাসহ) ওষুধ গ্রহণকারীকে বুঝিয়ে দেওয়া;

৩.ওষুধ শিশুদের নাগাল হতে দূরে রাখার জন্য ওষুধ গ্রহণকারীকে সতর্ক করা;

৪. রোগী/গ্রহীতার গোপনীয়তা বজায় রাখা, রোগীকে পরামর্শ প্রদান-কালে আলাদা জায়গা ব্যবহার করা অথবা ওষুধ ডিসপেন্সার এর সাথে গোপনীয় আলোচনার জন্য অন্যান্য রোগী/গ্রহীতাদের লাইনের পেছনে দাঁড়ানোর ব্যবস্থা করা

    

                                                                                                                

৩৭৪. ”মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” এ ব্যবহৃত ডিসপেন্সিং এর পাত্র কেমন হবে?          

উত্তর: ১. যদি কোন তরল ওষুধ/পণ্য উৎপাদনকারী কর্তৃক অনেক বড় পাত্রে সরবরাহ করা হয় তবে বড় পাত্র থেকে ছোট পাত্রে পুনরায় ডিসপেন্সিং করলে অবশ্যই মুখবন্ধ পাত্রে ডিসপেন্সিং করতে হবে;

২. পুনরায় ডিসপেন্সিংকৃত সকল ওষুধ আর্দ্রতা, আলো, বাহ্যিক চাপ ও দূষণ থেকে সুরক্ষিত থাকতে হবে;

৩. ওষুধ ডিসপেন্সিং এর পাত্রের উপর লিখে অথবা আঠাযুক্ত স্টিকার লাগিয়ে লেবেল দিতে হবে।

                                                                                                    


৩৭৫. ”মডেল ফার্মেসী” বা ” মডেল মেডিসিন শপ” এ ব্যবহৃত ডিসপেন্সিং এর উপকরণ গুলি কি কি?        

উত্তর: ১. কাউন্টিং ট্রে;

২. স্প্যাচুলা;

৩. ওষুধ মাপার যন্ত্র (Weighing Balance/Scale);

৪. হামানদিস্তা ও নোড়া (মর্টার ও পেস্টল )

৫. শরীরের ওজন মাপার যন্ত্র।

                                                                                                                

৩৭৬. ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেল কি ভাবে করতে হবে?        

উত্তর: ১. ডিসপেন্সিংকৃত ওষুধের উপর লাগানো লেবেল অবশ্যই পরিষ্কার ও সহজপাঠ্য হতে হবে এবং এই লেবেলে স্থানীয় ভাষা অথবা ছবি ব্যবহার করতে হবে যাতে রোগী সহজে ওষুধ চিনতে/বুঝতে পারে;

২. ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেল অবশ্যই প্রয়োজনীয় সতর্কীকরণ বার্তা ও উপদেশমূলক লেবেল থাকতে হবে;

৩. ডিসপেন্সিংকৃত ওষুধের লেবেল নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করবে-

(ক) রোগীর নাম ও ঠিকানা;

(খ) ওষুধের নাম;

(গ) ওষুধের ব্যবহার নির্দেশনা, মাত্রা/স্ট্রেন্থ, ডোজেস ফরম ও সরবরাহকৃত ওষুধের মোট পরিমাণ;

(ঘ) বাহ্যিক ব্যবহারযোগ্য ওষুধের ক্ষেত্রে ওষুধের লেবেলে অবশ্যই ‘শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য’ লেখা থাকতে হবে;

(ঙ) মেয়াদোত্তীর্ণের তারিখ।


36 comments:

  1. অর্ধেক পড়লাম

    ReplyDelete
  2. Md:Rafiqul islam ok sir

    ReplyDelete
  3. স্যার ধন্যাবাদ

    ReplyDelete
  4. ধন্যবাদ স্যার

    ReplyDelete
  5. ধন্যবাদ স্যার

    ReplyDelete
  6. অনেক ভালো হয়েছে ক্লাস টা

    ReplyDelete
  7. ভালো সিস্টেম ❤️❤️

    ReplyDelete
  8. ধন্যবাদ স্যার

    ReplyDelete
  9. most important class

    ReplyDelete
  10. ধন্যবাদ স্যার

    ReplyDelete
  11. ধন্যবাদ স্যার

    ReplyDelete
  12. অসংখ্য ধন্যবাদ স্যার

    ReplyDelete
  13. Lecture complete & feelling good.

    ReplyDelete
  14. Thanks. Sir!
    Very good class.

    ReplyDelete
  15. Thanks for 💚💚 help us

    ReplyDelete
  16. অসাধারণ বিশ্লেষণ স্যার মুগ্ধ হয়ে গেলাম।
    Ashis -117

    ReplyDelete
  17. Tanks sir very good clsss

    ReplyDelete
  18. Very important lesson

    ReplyDelete
  19. Thanks for all,,,,,,,

    ReplyDelete

Q40 (L6 M3S2)

 Q40  (L6 M3S2)  (PCB 64 batch Grade-C certificate registration exam preparation)   নিচে দেওয়া লিঙ্কটিতে ঢুকে  কুইজ পরীক্ষায় অংশ গ্রহন করুন।...