Lecture 7: (মডিউল-৩, সেশন-২): অণুজীববিজ্ঞান ও টিকাদান কর্মসূচি (পৃষ্ঠা ৭১ - ৮০)
Lecture Module Sponsored by:
ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ভৈরব, কিশোরগঞ্জ।
Admission going on: Pharmacy (Tk. 4,01,000/-)
BBA (Tk. 2,98,100/-), Biochemistry (Tk. 3,66.700/-),
CSE (Tk. 3,50,800/-), EEE (Tk. 3,59,000/-),
Food & Nutrition (Tk. 3,53,000/-),
Lecture 7: (মডিউল-৩, সেশন-২): অণুজীববিজ্ঞান ও টিকাদান কর্মসূচি (পৃষ্ঠা ৭১ - ৮০)
৪৭৭. অণুজীব বিজ্ঞান সম্পর্কে আধুনিক ধারনা কে দেন?
উত্তর: লুই পাস্তুর
৪৭৮. অণুজীবের শ্রেণীবিভাগ গুলো কি কি?
উত্তর:
১. ব্যাকটেরিয়া,
২. ভাইরাস,
৩. ইস্ট এবং ছত্রাক,
৪. প্রোটোজোয়া,
৫. রিকেটসিয়া বা বেডসোনিয়া
৪৭৯. ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে কোন অঙ্গটি
উত্তর: ফ্লাজেলা
৪৮০. টাইফয়েড রোগের কারণ কি?
উত্তর: পানি বাহিত সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা
৪৮১. গনোরিয়া এবং সিফিলিস কি ভাবে সংক্রমিত হয়?
উত্তর: যৌন সঙ্গমের মাধ্যমে ব্যাকটেরিয়া অন্যেও শরীরে প্রবেশ করার মাধ্যমে সংক্রমিত হয়
৪৮২. খাদ্যে বিষক্রিয়া ( ফুড পয়জেনিং ) এর জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
উত্তর: স্টেফাইলোকোক্কাস পাইয়োজেনস
৪৮৩. টনসিলাইটিস এর জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
উত্তর: স্টেফাইলোকোক্কাস পাইয়োজেনস
৪৮৪. স্ট্রেপটোকোক্কাস নিউমোনিয়া কোন কোন রোগে জন্য দায়ী?
উত্তর: নিউমোনিয়া, সাইনোসাইটিস, মেনিনজাইটিস, ফুসফুস সংক্রমণ
৪৮৫. গনোরিয়ার রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী?
উত্তর: নিসারিয়া গনোরিয়া
৪৮৬. হুপিং কফ এর জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
উত্তর: বরডিটেলা পারটুসিস
৪৮৭. যক্ষ্মার জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
উত্তর: মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস
৪৮৮. কুষ্ঠ রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
উত্তর: মাইকোব্যাক্টেরিয়াম লেপরি
৪৮৯. কলেরা রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
উত্তর: ভিবরিও কলোরি
৪৯০. সিফিলিস রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
উত্তর: ট্রেপোনেমা প্যালাডিয়াম
৪৯১. ভাইরাসের আয়তন কত?
উত্তর: সাধারণত ২১০ মিলি মাইক্রোন ( তবে ১৭ হতে ৪৫০ মিলি মাইক্রন এর মধ্যে থাকে)
৪৯২. সাধারণ ঠাণ্ডা ( কমন কোল্ড) এর জন্য কোন জীবাণু দায়ী?
উত্তর: রাইনো ভাইরাস
৪৯৩. ইনফ্লুয়েঞ্জার জন্য কোন জীবাণু দায়ী?
উত্তর: মাইক্সো ভাইরাস
৪৯৪. জলাতঙ্ক রোগের জন্য কোন জীবাণু দায়ী?
উত্তর: র্যাবিস ভাইরাস
৪৯৫. ম্যালেরিয়া এবং আমাশয় এর জন্য কোন ধরনের জীবাণু দায়ী?
উত্তর: প্রোটোজোয়া
৪৯৬. আমাশায়ের জন্য কোন প্রোটোজোয়া দায়ী?
উত্তর: এন্টামিবা হিস্টোলাইটিকা
৪৯৭. ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস প্রোটোজোয়া মানব দেহের কোথায় সংক্রমণ সৃষ্টি করে?
উত্তর: যোনিতে ইনফেকশন সৃষ্টি করে
৪৯৮. কালাজ¦র রোগের জন্য কোন জীবাণু দায়ী?
উত্তর: লিশমেনিয়া ডোনোভেনি।
৪৯৯. ম্যালেরিয়া রোগের জন্য কয় ধরনের প্রোটোজোয়া দায়ী?
উত্তর: ৪ ধরনের (প্লাসমোডিয়াম গ্রুপের )
৫০০. বাংলাদেশে জন্মের পর পরই কোন টিকা দেওয়া হয়?
উত্তর: বিসিজি ও ওপিভি
৫০১. বাংলাদেশে ৯ মাস বয়সের শিশুদের কোন টিকা দেওয়া হয়?
উত্তর: এম আর ১
৫০২. বাংলাদেশে সকল ১৫ বয়সি মহিলাদের কোন টিকা দেওয়া হয়?
উত্তর: টিটি ১ (টিটেনাস)
৫০৩. বাংলাদেশে সকল মহিলাদের কমপক্ষে কত গুলি টিটেনাসের টিকা নিতে হয়?
উত্তর: ৫ টি
৫০৪. ব্যাসেলারী ডিসেন্ট্রি বা রক্ত আমাশয় এর জন্য দায়ী কোন জীবাণু?
উত্তর: সিগেলা
ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কিছু রোগের নাম
|
ব্যাকটেরিয়ার নাম |
রোগের নাম |
আক্রান্ত অঙ্গ ও বিবরণ |
|
স্টেফাইলোকোকাস পাইয়োজেনস্ (Staphylococcus pyogenes) |
পাস্টুল এবং খাদ্য বিষক্রিয়া (Pustules, Boils and Food
Poisoning) |
ত্বক (ত্বকে পুঁজভর্তি ছোট ফুসকুড়ি বা ফোঁড়া তৈরি
হয়) এবং পরিপাকতন্ত্র (খাদ্য বিষক্রিয়ার ক্ষেত্রে)। |
|
স্ট্রেপ্টোকোকাস পাইয়োজেনস্ (Streptococcus pyogenes) |
ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস, স্কারলেট
জ্বর (Pharyngitis, Tonsilities and
Scarlet Fever) |
গলা, টনসিল এবং সম্পূর্ণ শরীর (স্কারলেট জ্বরের
কারণে গায়ে লালচে ফুসকুড়ি ও জ্বর হয়)। এটি সাধারণত শিশুদের বেশি হয়। |
|
স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া (Streptococcus pneumoniae) |
নিউমোনিয়া, সাইনোসাইটিস, মেনিনজাইটিস,
ফুসফুস সংক্রমণ (Pneumoniae, Sinositis,
Maningitis, Infection of Damaged Bronchi) |
ফুসফুস (নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস), সাইনাস (সাইনাসের
প্রদাহ), এবং মস্তিষ্ক বা সুষ্ম্নাকান্ডের আবরণী বা মেনিনজিস (মেনিনজাইটিস)। |
|
স্ট্রেপ্টোকোকাস ফিকালিস (Streptococcus faecalis) |
মূত্রনালীর ইনফেকশন (Urinary Tract Infection) |
মূত্রনালী (ব্লাডার, ইউরেথ্রা ও কিডনি)। এটি যেকোনো
বয়সের মানুষের হতে পারে, তবে নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়। |
|
নিসারিয়া ম্যানিনজাইটিস (Neisseria meningitis) |
ম্যানিনজাইটিস, সেপটিসেমিয়া (Meningitis & Septicaemia) |
মস্তিষ্কের আবরণী (মেনিনজিস) এবং রক্তপ্রবাহ
(সেপটিসেমিয়া বা রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণ)। এটি অত্যন্ত মারাত্মক একটি অবস্থা। |
|
নিসারিয়া গনোরিয়া (Neisseria gonorrhoea) |
গনোরিয়া (Gonorrhoea) |
প্রজননতন্ত্র ও মূত্রনালীর মিউকাস ঝিল্লি। এটি
মূলত একটি যৌনবাহিত রোগ (STI)। শারীরবৃত্তীয় গঠনের কারণে কোনো সংক্রামিত পুরুষের
সাথে একবার unprotected বা অসুরক্ষিত যৌন মিলন হলে নারীদের ক্ষেত্রে এই রোগ সংক্রমণের
ঝুঁকি বেশি থাকে (প্রায় ৬০-৮০%)। অন্যদিকে, সংক্রামিত নারীর থেকে পুরুষের সংক্রমণের
ঝুঁকি তুলনামূলকভাবে কিছুটা কম (প্রায় ২০%)। |
|
ক্লোস্ট্রিডিয়া (Clostridia) |
বটুলিজম, খাদ্য বিষক্রিয়া, ধনুষ্টংকার,
গ্যাস গ্যাংগ্রিন (Botulism, Food Poisoning,
Tetanus, Gas Gangrene) |
স্নায়ুতন্ত্র (বটুলিজম ও ধনুষ্টংকার বা টিটানাস
পেশীর সংকোচন ঘটায়), পেশী ও টিস্যু (গ্যাস গ্যাংগ্রিন)। ক্ষত বা দূষিত খাদ্যের মাধ্যমে
ছড়ায়। |
|
এসচেরিশিয়া কোলাই (Escherichia coli) |
মূত্রনালী এবং ক্ষতের সংক্রমণ, নিউনেটাল
মেনিনজাইটিস (Urinary tract and wound
infection, Neonatal meningitis) |
কাটা-ছেঁড়া বা ক্ষতস্থান এবং নবজাতকদের ক্ষেত্রে
মস্তিষ্কের আবরণী (নিউনেটাল মেনিনজাইটিস)। |
|
সালমোনেলা (Salmonella) |
এন্টারিক জ্বর বা টাইফয়েড এবং খাদ্য
বিষক্রিয়া (Enteric Fever & Food
Poisoning) |
অন্ত্র (Intestine), পরিপাকতন্ত্র এবং রক্তপ্রবাহ
(টাইফয়েডের ক্ষেত্রে পুরো শরীরে ছড়ায়)। দূষিত পানি ও খাবারের মাধ্যমে সংক্রমিত হয়। |
|
সিগেলা (Shigella) |
ব্যাসেরারী ডিসেন্ট্রি বা রক্ত আমাশয় (Bacillary Dysentery) |
বৃহদন্ত্র বা পরিপাকতন্ত্র। এর ফলে পেটে তীব্র
ব্যথা এবং মলের সাথে রক্ত বা আম যায়। |
|
বরডেটিলা পারটুসিস্ (Bordetella pertussis) |
হুপিং কফ (Whooping Cough) |
শ্বাসনালী ও ফুসফুস। এতে প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী
কাশির বেগ হয়, যা বিশেষ করে ছোট শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। |
|
ব্রুসেলা (Brucellae) |
ব্রুসেলোসিস্ (Brucellosis) |
রক্ত, অস্থিসন্ধি (Joints) এবং বিভিন্ন অঙ্গ।
এটি একটি জিউনোটিক রোগ, যা সংক্রামিত পশু (যেমন গরু, ছাগল) বা তাদের অপরিবর্তিত দুধ
খাওয়ার মাধ্যমে মানুষের দেহে আসে। |
|
মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস্ (Mycobacterium tuberculosis) |
যক্ষা (Tuberculosis) |
প্রধানত ফুসফুস (পালমোনারি টিবি), তবে শরীরের
অন্যান্য অঙ্গ যেমন লসিকা গ্রন্থি (Lymph nodes), হাড় বা কিডনিতেও হতে পারে। দীর্ঘমেয়াদি
কাশি ও ওজন হ্রাসের কারণ এটি। |

thanks sir
ReplyDeletetnx sir
ReplyDeleteBest.
ReplyDeleteWe learned well, thank you sir.
ReplyDeleteপ্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে।
ReplyDeleteThank u sir
ReplyDeleteধন্যবাদ স্যার
ReplyDeleteThanks sir
ReplyDeleteMd:Rafiqulislam ; Rool 136
ReplyDeleteThanks!
ReplyDeleteSir.
Md.Abdullah al Mamun
186
অসাধারণ ক্লাস
ReplyDeleteTnq sir
ReplyDeleteধন্যবাদ স্যার
ReplyDeleteThanks sir
ReplyDeleteThanks sir
ReplyDeleteস্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমি পিরোজপুর থেকে দেখছি।
ReplyDeleteঅনেক ধন্যবাদ
ReplyDelete