Lecture 6: (মডিউল-৩, সেশন-১): মানবদেহ ও শারীরবিদ্যা (Human Physiology) (পৃষ্ঠা ৫৮ - ৭০)
Lecture Module Sponsored by:
ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ভৈরব, কিশোরগঞ্জ।
Admission going on: Pharmacy (Tk. 4,01,000/-)
BBA (Tk. 2,98,100/-), Biochemistry (Tk. 3,66.700/-),
CSE (Tk. 3,50,800/-), EEE (Tk. 3,59,000/-),
Food & Nutrition (Tk. 3,53,000/-),
Lecture 6: (মডিউল-৩, সেশন-১): মানবদেহ ও শারীরবিদ্যা (Human Physiology) (পৃষ্ঠা ৫৮ - ৭০)
৪০১. চিকিৎসা
বিজ্ঞানের (Physiology) যে অংশ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম
নিয়ে আলোচনা করে, তাকে কি বলে?
উত্তর: শারীরবিদ্যা (Physiology)
৪০২. মানব দেহের
ক্ষুদ্রতম এককের নাম কি?
উত্তর: কোষ
৪০৩. কলা
(Tissue) কাকে বলে?
উত্তর: একই রকমের গঠন ও কাজ সম্পন্ন কতগুলো
কোষ মিলে কলা তৈরি করে।
৪০৪. অঙ্গ
(Organ) কাকে বলে?
উত্তর: অনেকগুলো কলা মিলে একটা অঙ্গ তৈরি
হয়।
৪০৫. রক্ত ও
রক্ত সংবহন তন্ত্র (Blood and Blood Circulatory system) কি নিয়ে গঠিত?
উত্তর: রক্ত ও রক্ত সংবহন তন্ত্রটি হৃৎপিণ্ড,
রক্ত এবং বিভিন্ন ধরনের রক্তনালী যেমন ধমনী
(Artery), শিরা (Vein), কৌশিকনালী (Capillary) ইত্যাদি নিয়ে গঠিত।
৪০৬. রক্ত ও
রক্ত সংবহন তন্ত্রের কাজ কি?
উত্তর: রক্ত সঞ্চালন, ভারসাম্য রক্ষা ও যোগাযোগ
রক্ষা এদের প্রধান কাজ
৪০৭. কি কি অঙ্গ
নিয়ে পরিপাকতন্ত্র (Digestive system) গঠিত
হয়?
উত্তর: মুখ, জিহ্বা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র,
বৃহদান্ত্র, মলাশয় বা কোলন, যকৃত, অগ্নাশয়, পিত্ত থলি ও অন্যান্য গ্রন্থিসমূহ নিয়ে
পরিপাকতন্ত্র গঠিত।
৪০৮. পরিপাকতন্ত্রের
কাজ কি কি?
উত্তর: খাদ্যদ্রব্য গ্রহণ করা, হজম করা ও
শোষণ করা এই তন্ত্রের কাজ
৪০৯. স্নায়ুতন্ত্র
(Nervous system) কি কি অঙ্গ নিয়ে গঠিত?
উত্তর: মস্তিষ্ক, মেরু রজ্জু ও স্নায়ু নিয়ে
স্নায়ুতন্ত্র গঠিত।
৪০০. স্নায়ুতন্ত্রের
কাজ কি কি?
উত্তর: যোগাযোগ, সমন্বয় সাধন, ব্যবহার, বৃদ্ধি,
স্মৃতিশক্তি সংরক্ষণ ইত্যাদি এই তন্ত্রের কাজ
৪১১. শ্বাসতন্ত্র
(Respiratory system) কি কি অঙ্গ নিয়ে গঠিত?
উত্তর: নাক, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস,
ব্রংকাই ও অ্যালিভিওলা এর সমন্বয়ে শ্বাসতন্ত্র গঠিত হয়।
৪১২. শ্বাসতন্ত্রের
কাজ কি?
উত্তর: শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে
অক্সিজেন সরবরাহ করা
৪১৩. রেচনতন্ত্র
(Excetory system) কি কি অঙ্গ নিয়ে গঠিত?
উত্তর: কিডনি, মূত্র-থলি ও মূত্রনালি নিয়ে
রেচনতন্ত্র গঠিত
৪১৪. রেচনতন্ত্রের
কাজ কি?
উত্তর: মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য
পদার্থসমূহ বের করে দেয়াই এই তন্ত্রের কাজ
৪১৫. প্রজননতন্ত্র
(Reproductive system) কি কি অঙ্গ নিয়ে গঠিত?
উত্তর: পুরুষদের প্রজননতন্ত্র - টেসটিস ও
অন্যান্য প্রজনন অঙ্গ সমূহ নিয়ে গঠিত
মিলাদের প্রজননতন্ত্র
- ওভারি ও অন্যান্য প্রজনন অঙ্গ সমূহ নিয়ে গঠিত
৪১৬. প্রজননতন্ত্রের
কাজ কি?
উত্তর: প্রজননের মাধ্যমে ভবিষ্যৎ বংশধর সৃষ্টি
করা
৪১৭. অন্তক্ষরাগ্রন্থি
(Endocrine system) তন্ত্র কোন কোন গ্রন্থির সমন্বয়ে গঠিত?
উত্তর: থাইরয়ডগ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, এড্রনালগ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদি নালী বিহীন গ্রন্থি সমূহ নিয়ে অন্তক্ষরাগ্রন্থি গঠিত হয়
৪১৮. অন্তক্ষরা গ্রন্থির (Endocrine system) কাজ কি?
উত্তর: শরীরের বৃদ্ধি, গঠন, ভারসাম্য রক্ষা, সমন্বয় সাধন করা
৪১৯. পেশীতন্ত্র কি নিয়ে গঠিত?
উত্তর: হাত ও পায়ের পেশী, অন্যান্য অঙ্গের পেশী, দেহকান্ডের পেশী এবং হৃৎপেশী নিয়ে পেশীতন্ত্র গঠিত
৪২০. পেশীতন্ত্রের কাজ কি?
উত্তর: নড়াচাড় ও চলনে সহায়তা করা
৪২১. কঙ্কালতন্ত্র কি নিয়ে নিয়ে গঠিত?
উত্তর: শরীরের হাড়সমূহ নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত
৪২২. কঙ্কালতন্ত্রের
কাজ কি?
উত্তর: দেহের অবকাঠামো, ভার বহন ও সংরক্ষণ
করা
৪২৩. দেহের সব
চেয়ে বড় পেশীর নাম কি?
উত্তর: ল্যাটিসিমাস ডরসি
৪২৪. মানুষের
হাতে কত গুলো পেশী বিদ্যমান?
উত্তর: মানুষের হাতে ষাটটিরও (৬০) বেশি পেশী
রয়েছে
৪২৫. কাঁধের
পেশীর নাম কি?
উত্তর: ডেলটয়েড পেশী
৪২৬. বাইসেপ
পেশী কোথায় অবস্থিত?
উত্তর: বাহুর ভেতরের অংশে
৪২৭. ট্রাইসেপ
পেশী কোথায় অবস্থিত?
উত্তর: বাহুর উপরের অংশে
৪২৮. পেকটোরালিস
পেশী কোথায় অবস্থিত?
উত্তর: মূল বক্ষ
৪২৯. দেহ গঠনের
এবং কার্যকারিতার একককে কি বলা হয়?
উত্তর: কোষ
৪৩০. কোষ কি
কি অংশ নিয়ে গঠিত?
উত্তর: ১.কোষ আবরণী;
২. সাইটোপ্লাজম;
৩. নিউক্লিয়াস
বা প্রাণকেন্দ্র
৪৩১. সাইটোপ্লাজম
কি অংশ নিয়ে গঠিত?
উত্তর: ১. মাইটোকন্ড্রিয়া;
২. গলজি বডি;
৩. সেন্ট্রোজোম;
৪. লাইসোজোম
৫. রাইবোজোম;
৬. এন্ডোপ্লাজমিক
রেটিকুলাম
৪৩২. নিউক্লিওলাস
কোথায় অবস্থিত থাকে?
উত্তর: নিউক্লিয়াসের ভেতরে
৪৩৩. আবরণী কলার
নাম কি?
উত্তর: এপিথেলিয়ার টিসু। এটি দেহের বাইরের
ও ভিতরের আবরণ তৈরি করে
৪৩৪. সংযোজক
কলার কাজ কি?
উত্তর: দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই
অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করা
৪৩৫. পিত্ত থলি
মানব দেহের কোন তন্ত্রের অন্তর্ভুক্ত?
উত্তর: পরিপাকতন্ত্রের
৪৩৬. পাকস্থলী মানব দেহের কোন তন্ত্রের অন্তর্ভুক্ত?
উত্তর: পরিপাকতন্ত্রের
৪৩৭. পরিপাকতন্ত্রের
অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ গুলি কি কি?
উত্তর: মুখ, জিহ্বা, গলনালি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র,
বৃহদান্ত্র, মলাশয়, মলদ্বার, যকৃত, পিত্ত-থলী, অগ্ন্যাশয়
৪৩৮. শ্বাসতন্ত্রের কাজ কি?
উত্তর: শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহে অক্সিজেনের সরবরাহ করা এবং কার্বনডাই অক্সাইড শরীর থেকে বের করা
৪৩৯. রক্তের কোন উপাদান শরীরের ভেতরে রক্ত জমাট বাধতে দেয় না?
উত্তর: হেপারিন
৪৪০. কোথাও কেটে গেলে রক্তের কোন উপাদান দ্রুত রক্ত জমাট বাধতে সাহায্য করে?
উত্তর: অণুচক্রিকা
৪৪১. রক্তের
কোন উপাদান অক্সিজেন বহন করে?
উত্তর: হিমোগ্লোবিন
৪৪২. মানুষের
শরীরে কত টুক রক্ত থাকে?
উত্তর: ৫-৬ লিটার
৪৪৩. রক্তে লোহিত
রক্ত কণিকার সংখ্যা কত থাকে?
উত্তর: প্রতি মিলিলিটার রক্তে ৫-৬ মিলিয়ন
বা ৫০-৬০ লক্ষ লোহিত কণিকা থাকে
৪৪৪. রক্তে শে^ত
রক্ত কণিকার সংখ্যা কত থাকে?
উত্তর: প্রতি মিলিলিটার রক্তে ৪০০০ -১১০০০
শ্বেত কণিকা থাকে
৪৪৫. রক্তে অণুচক্রিকা রক্ত কণিকার সংখ্যা কত থাকে?
উত্তর: প্রতি মিলিলিটার রক্তে ৫-৬ লক্ষ অণুচক্রিকা
কণিকা থাকে
৪৪৬. মানব দেহের
হৃদপিন্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে?
উত্তর: ৪ টি। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম
নিলয়, ডান নিলয়
৪৪৭. ধমনী দিয়ে
কোন ধরনের রক্ত প্রবাহিত হয়?
উত্তর: অক্সিজেন যুক্ত রক্ত হৃদপিণ্ড থেকে
শরীরের বিভিন্ন কোষের দিকে প্রবাহিত হয়
৪৪৮. শিরা দিয়ে
কোন ধরনের রক্ত প্রবাহিত হয়?
উত্তর: কার্বনডাইঅক্সাইড যুক্ত দুষিত রক্ত
শরীরের বিভিন্ন কোষ থেকে হৃদপিণ্ডের দিকে প্রবাহিত হয়
৪৪৯. পালমোনারী
ধমনী দিয়ে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়?
উত্তর: কার্বনডাইঅক্সাইড যুক্ত দুষিত রক্ত
হৃদপিণ্ড থেকে ফুসফুসের দিকে প্রবাহিত হয়
৪৫০. পালমোনারী
শিরা দিয়ে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়?
উত্তর: অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস হতে হৃদপিণ্ডের
দিকে প্রবাহিত হয়
৪৫১. মানুষের
বংশগতি রক্ষা করা কোন তন্ত্রের কাজ?
উত্তর: প্রজননতন্ত্রের
৪৫২. ফেলোপিয়ান
নালী কোন তন্ত্রের অংশ
উত্তর: স্ত্রী পজননতন্ত্রের
৪৫৩. স্ত্রী
প্রজননতন্ত্রের বিভিন্ন অঙ্গের নাম কি কি?
উত্তর: ফেলোপিয়ান নালী, জরায়ু, ডিম্বাশয়,
সার্ভিক্স, যোনী ইত্যাদি
৪৫৪. প্রোস্টেট
গ্রন্থি কোন তন্ত্রের অংশ
উত্তর: পুরুষ পজননতন্ত্রের
৪৫৫. পুরুষ প্রজননতন্ত্রের
বিভিন্ন অঙ্গের নাম কি কি?
উত্তর: ১. সেমিনাল ভেসিকর,
২. প্রোস্টেট
গ্রন্থি,
৩. শুক্রাশয়,
৪. এপিডিডাইমিস,
৫. ভাস ডিফারেন্স,
৬. মূত্র-থলি,
৭. মূত্রনালি ইত্যাদি
৪৫৬. মানব মস্তিষ্কের
বিভিন্ন অংশ গুলি কি কি?
উত্তর: হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি,
মেডুলা অবলাংগাটা, মেরু রজ্জু
৪৫৭. পুরুষের
গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি গুলোর নাম কি?
উত্তর: ১. পিনিয়াল গ্রন্থি ;
২. থাইরয়েড গ্রন্থি
;
৩. এড্রিনাল
গ্রন্থি;
৪. শুক্রাশয়
৪৫৮. মহিলাদের
গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি গুলোর নাম কি?
উত্তর: ১. পিটুইটারি গ্রন্থি;
২. থাইমাস;
৩. অগ্নাশয়;
৪. ডিম্বাশয়
৪৫৯. গর্ভাশয় (ওভারী) কোন ধরনের মানুষের শরীরে বিদ্যমান
উত্তর: মহিলাদের
৪৬০. টেস্টিকল
(শুক্রাশয়) কোন ধরনের মানুষের শরীরে বিদ্যমান
উত্তর: পুরুষের
৪৬১. রেচন তন্ত্রের
কাজ কি?
উত্তর: শরীরর থেকে বজ্য পদার্থ নিঃসরণ করা
৪৬২. মূত্রধার
প্রণালীর উপাদান সমূহের নাম কি?
উত্তর: ১. বৃক্ক;
২. ইউরেটার;
৩. ব্লাডার;
৪. ইউরেথ্রা
৪৬৩. প্রস্টেট
কোন তন্ত্রের অন্তর্ভুক্ত?
উত্তর: রেচন তন্ত্রের
৪৬৪. বক্ষ পিঞ্জরের
হাড় গুলোকে কি নামে ডাকা হয়?
উত্তর: রিবস
৪৬৫. উরুর হাড়কে
কি নামে ডাকা হয়?
উত্তর: ফিমার
৪৬৬. হাতের বাহুর
হাড়কে কি নামে ডাকা হয়?
উত্তর: হিউমেরাস
৪৬৭. চোয়ালের
হাড়কে কি নামে ডাকা হয়?
উত্তর: ম্যান্ডিবল
৪৬৮. কোন কোন
অঙ্গ নিয়ে শ্বাসতন্ত্র গঠিত হয়?
উত্তর: ১. নাক ও নাসারন্ধ্র ; ২. শ্বাসনালী;
৩. ট্রাকিয়া;
৪.
ফুসফুস;
৫. ব্রঙ্কাস
; ৬.
এ্যালভিওলাই
৭. ডায়াফ্রাম
৪৬৯. কোন কোন
অঙ্গ নিয়ে পুরুষ প্রজনন তন্ত্র গঠিত হয়?
উত্তর: ১. টেসটিস বা শুক্রাশয়;
২. সেমিনাল ভেসিকর;
৩. ক্ষেপণ নালী;
৪. ভাস ডিফারেন্স
৫. প্রস্টেট
/ জননগ্রন্থি;
৬. যৌনাঙ্গ
৪৭০. কোন কোন
অঙ্গ নিয়ে মহিলা প্রজনন তন্ত্র গঠিত হয়?
উত্তর: ১. ডিম্বাশয় (ওভারি);
২. ফেলোপিয়ান
টিউব;
৩. সার্ভিক্স;
৪. এন্ডোমেট্রিয়াম
৫. জরায়ু;
৬. যৌনাঙ্গ
৪৭১. অন্তক্ষরা
গ্রন্থির কাজ কি?
উত্তর: হরমোন নিঃসরণ করা
৪৭২. অন্তক্ষরা
গ্রন্থির নাম গুলি কি কি?
উত্তর: ১. পিটুইটারী গ্রন্থি;
২. থাইরয়েড গ্রন্থি ;
৩. প্যারাথায়রয়েড
গ্রন্থি;
৪. এড্রিনাল
গ্রন্থি
৫. অগ্নাশয় গ্রন্থি;
৬. ডিম্বাশয়;
৭. শুক্রাশয়
উত্তর: ১. লোহিত রক্ত কণিকা;
২. শ্বেত কণিকা;
৩. অণুচক্রিকা
৪৭৪. প্লাজমা
কাকে বলে?
উত্তর: সেন্ট্রিফিউজের মাধ্যমে রক্ত হতে রক্তকণিকা
গুলো সেপারেট করে ফেলার পর যে লালচে তরল অবশিষ্ট থাকে তাকে প্লাজমা বলে
৪৭৫. সেরাম কাকে
বলে?
উত্তর: রক্ত জমাট বাধার পর সেন্ট্রিফিউজের
মাধ্যমে রক্ত হতে রক্তকণিকা সহ সকল প্রোটিন আলাদা করে ফেলার পর যে সাদাতে বা হলদেতে
তরল অবশিষ্ট থাকে তাকে সেরামবলে
৪৭৬. পেশি কয়
ধরনের?
উত্তর: ৩ ধরনের।
১) ঐচ্ছিক পেশী,
২) অনৈচ্ছিক
পেশী এবং
৩) হৃৎপেশী























আস্সালামুআলাইকুৃম (স্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন) ধন্যবাদ
ReplyDeleteThank u sir
ReplyDeleteধন্যবাদ স্যার
ReplyDeleteধন্যবাদ স্যার
ReplyDeleteSukriya sir
ReplyDeleteMd:Rafiqul islam
ReplyDeleteLutfur, present in lecture class and take good idea.
ReplyDeleteThanks 65
ReplyDeleteঅসাধারণ ক্লাস মুগ্ধ হয়ে গেলাম
ReplyDeleteAshis 117
Reza
ReplyDeleteThanks sir
ReplyDeleteThank you sir
ReplyDeleteধন্যবাদ স্যার
ReplyDeleteধন্যবাদ স্যার
ReplyDeleteঅনেক কঠিন। মনে রাখতে হবে।🙏🙏
ReplyDeleteDone
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteThanks sir for your concern
ReplyDelete