পিসিবি ট্রেনিং মডিউল -১, সেশন-১ এর গুরুত্বপূর্ণ তথ্য সমূহ
Lecture Module Sponsored by:
ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ভৈরব, কিশোরগঞ্জ।
Admission going on: Pharmacy (Tk. 4,01,000/-)
BBA (Tk. 2,98,100/-), Biochemistry (Tk. 3,66.700/-),
CSE (Tk. 3,50,800/-), EEE (Tk. 3,59,000/-),
Food & Nutrition (Tk. 3,53,000/-),
১। নাগরিক জীবনের মৌলিক চাহিদা
গুলো কি কি?
উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা
২। নাগরিক জীবনের মৌলিক চাহিদা গুলো কোথায় বলা হয়েছে?
উত্তর: স্বাস্থ্য বিষয়ক সাংবিধানিক বিধান এর দফা-১৫. মৌলনীতি
৩। জনস্বাস্থ্য সম্পর্কিত রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব কি?
উত্তর: রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পুষ্টির অবস্থা / মাত্রা উন্নীত করা
ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো
৪। স্বাস্থ্য বিষয়ক সাংবিধানিক বিধান এর দফা-১৮. জনস্বাস্থ্য ও নৈতিকতা তে কোন
কোন বিষয়গুলো বন্ধের ব্যাপারে রাষ্ট্রকে কার্যকরী পদক্ষেপ নিতে বলা হয়েছে? উত্তর:
(১) এলকোহল ও অন্যান্য নেশা জাতীয়
পানীয় এবং মাদক যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
(২) পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়া
৫। জাতীয় স্বাস্থ্য-নীতি- ২০১১ এর মূল লক্ষ কি?
উত্তর: অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যটা এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
৬। জাতীয় স্বাস্থ্য-নীতির ২০১১ মূলনীতি কি?
উত্তর: অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং সর্বত্র সেগুলোর
প্রাপ্যতা নিশ্চিত করা।
৭। জাতীয় স্বাস্থ্য-নীতির ২০১১ কর্মকৌশল কি?
উত্তর: দেশীয় ওষুধ শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করা।
৮। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার লক্ষ্য কি?
উত্তর: (১) প্রাথমিক উৎস, প্রতিরোধ ও প্রতিকারমূলক উভয়ই
(২) স্থানীয় সরকারের কাঠামো অনুযায়ী ভৌগলিকভাবে স্বাস্থ্যসেবা বিন্যস্ত করা
(৩) অধিকাংশ বিনামূল্যে প্রাথমিক, মাধ্যমিক ও পরবর্তী পর্যায়ের সেবা প্রদান
৯। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার অর্থের উৎস কি?
উত্তর: সরকারি-বাজেট গ্রহণ করে, যেমন, বাৎসরিক রাজস্ব এবং
উন্নয়ন প্রকল্প
১০। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার মানবসম্পদ কেমন হয়?
উত্তর: প্রাথমিকভাবে স্থায়ী কর্মী দ্বারা পরিচালিত হয়
১১। বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার লক্ষ্য কি?
উত্তর: (১) প্রাথমিকভাবে প্রতিরোধমূলক সেবা প্রদান করা
(২) শহর ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান
(৩) মাধ্যমিক ও পরবর্তী পর্যায়ের সেবা
প্রদান
১২। বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার অর্থের উৎস কি?
উত্তর: হাসপাতাল ও ক্লিনিকের জন্য বরাদ্দকৃত অর্থ, বাজার নিয়ন্ত্রিত সেবার খরচ এবং লভ্যাংশ অনুযায়ী হবে
১৩। এনজিও / উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবার লক্ষ্য কি?
উত্তর: প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা চাহিদা পূরণ নিশ্চিত করা
১৪। এনজিও / উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবা কি ভাবে বাস্তবায়িত হয়?
উত্তর: সেক্টর-ওয়াইড কর্মসূচি পরিকল্পনা, দ্বি-পাক্ষিক প্রকল্পে সরাসরি সহায়তা, জাতিসংঘ, গ্লোবাল ফান্ড, গাভি-এদের মাধ্যমে
উন্নয়ন সহযোগী সরকারকে সাহায্য দিয়ে থাকে
১৫। এনজিও / উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবার বৈশিষ্ঠ কি?
উত্তর: বেসরকারি সংস্থার
স্বাস্থ্যসেবা মূলত: নগর কেন্দ্রিক, উন্নয়ন সহযোগী তহবিল-নির্ভর ও শূন্যস্থান পূরণ করার মত বিষয়
১৬। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাজ কি?
উত্তর: জাতীয় স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক নীতিমালা/নীতি নির্ধারণ, কর্মসূচি এবং
কার্যক্রমসমূহ বাস্তবায়ন, ব্যবস্থাপনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ করা
১৭। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ কয়টি?
উত্তর: ২ টি।
১৮। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ গুলির নাম কি?
উত্তর: (১) স্বাস্থ্য সেবা বিভাগ
(২)স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
১৯। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ গুলি কাদের
নেতৃত্বে পরিচালিত হয়?
উত্তর: মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে এই বিভাগ দুটি দুইজন সচিবের অধীনে
পরিচালিত হয়।
২০। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান অধিদপ্তরসমূহের
নাম কি কি?
উত্তর: (১) স্বাস্থ্য অধিদপ্তর (DGHS/ ডি.জি.এইচ.এস)
(২) পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP/ ডি.জি.এফ.পি)
প্রতিটি
অধিদপ্তরের নেতৃত্ব দিচ্ছেন মহাপরিচালক (DG/ ডি.জি)
২১। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/অধিদপ্তর সমুহের
নাম গুলি কি কি?
উত্তর: (১) স্বাস্থ্য অধিদপ্তর (DGHS/ ডি.জি.এইচ.এস)
(২) পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP/ ডি.জি.এফ.পি)
(৩) ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA/ ডি.জি.ডি.এ)
(৪) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (DGNM/ ডি.জি.এন.এম)
(৫) হেলথ ইকোনোমিক ইউনিট (HEU/ এইচ.ই.ইউ)
(৬) জাতীয় জনসংখ্যা গবেষণা ও
প্রশিক্ষণ ইন্সটিটিউট (NIPORT/ নি.আই.পি.ও.আর.টি)
(৭) স্বাস্থ্য প্রকৌশল বিভাগ (HED/ এইচ.ই.ডি)
(৮) পরিবহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ
সংস্থা (TEMO/ টি.ই.এম.ও)
(৯) জাতীয় তড়িৎ-প্রকৌশল চিকিৎসা
যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ (NEMEMW&TC/ এন.ই.এম.ই.এম.ডবলু.এন্ড টি.সি)
২২। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত দপ্তর গুলোর
নাম কি এবং এগুলো কোথায় অবস্থিত?
উত্তর: (১) পরিবহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (TEMO/ টি.ই.এম.ও)
(২) জাতীয় তড়িৎ-প্রকৌশল চিকিৎসা যন্ত্রপাতি
রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপ (NEMEMW&TC/ এন.ই.এম.ই.এম.ডবলু.এন্ড টি.সি)
বিশেষায়িত দপ্তরগুলো ঢাকায় অবস্থিত এবং চিকিৎসা বিষয়ক যন্ত্রপাতি ও যানবাহন
রক্ষণাবেক্ষণ করে থাকে
২৩। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠান গুলোর নাম কি কি?
উত্তর: (১) বিএমডিসি - বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল
(২) পিসিবি
- ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ
(৩) এসএমএফ
- স্টেট মেডিকেল ফ্যাকাল্টি
(৪) বিএনএমসি
- বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি
কাউন্সিল
(৫) বিএইচবি
- বোর্ড অব হোমিওপ্যাথি, বাংলাদেশ
(৬) বিইউ
অ্যান্ড এবি - বোর্ড অব ইউনানী এন্ড
আয়ুর্বেদ, বাংলাদেশ
২৪। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত পেশাজীবী
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সমূহের সংখ্যা কত গুলো?
উত্তর: ৬ টি। বিএমডিসি, পিসিবি, এসএমএফ, বিএনএমসি, বিএইচবি এবং বিইউ
অ্যান্ড এবি
২৫। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত পেশাজীবী
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সমূহের কাজ কি?
উত্তর: ডাক্তার, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
ও ফার্মাসিস্ট এবং বিকল্প চিকিৎসা পেশাজীবী তৈরি করা।
২৬। বিএমডিসি’র কাজ কি?
উত্তর:
(১) ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিবন্ধনের কাজ করা
(২) চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করা
(৩) চিকিৎসা বিষয়ক যে কোন অবহেলা, সঠিক সেবা না দেয়া অথবা পেশার অপব্যবহার সম্পর্কিত বিষয়গুলি
দেখভাল করা
(৪) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা
২৭। চিকিৎসা বিষয়ক যে কোন অবহেলা ও পেশার অপব্যবহার নিয়ন্ত্রক করে কোন
প্রতিষ্ঠান?
উত্তর: বিএমডিসি
২৮। বাংলাদেশ নার্সিং কাউন্সিল (বিএনসি) এর কাজ কি?
উত্তর: নার্সিং শিক্ষা ও নার্সিং সেবা নিয়ন্ত্রণ করা, যেমন
(১) নার্সিং ইন্সটিটিউটসমূহের অন্তর্ভুক্তি-করণ
(২) নার্সিং ও স্বগোত্রীয় পেশাজীবীদের পরীক্ষা এবং রেজিস্টার
রক্ষণাবেক্ষণ করা
২৯। বাংলাদেশ নার্সিং কাউন্সিল (বিএনসি) এর সাথে কোন নতুন ক্যাডার যোগ হতে
যাচ্ছে?
উত্তর: মিডওয়াইফারী ক্যাডার যোগ হতে যাচ্ছে
৩০। নার্সিং এবং মিডওয়াইফারী কোর্স নিয়ন্ত্রণ করবে কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ নার্সিং এবং
মিডওয়াইফারী কাউন্সিল (বিএনসি)
৩১। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি’র (এসএমএফ) কাজ কি?
উত্তর: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইন্সটিটিউট অব হেলথ
টেকনোলজি (আইএইচটি) অন্তর্ভুক্তি-করণ। তারা মূলত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব
টেকনিশিয়ান তৈরি করে।
এসএমএফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব টেকনিশিয়ানদের শিক্ষার মান বৃদ্ধি ও
তাদের পরীক্ষা নেয়ার দায়িত্ব পালন করে।
৩২। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড (বিএইচবি) এর কাজ কি?
উত্তর: বাংলাদেশে হোমিওপ্যাথি শিক্ষা ও সেবা নিয়ন্ত্রণ করা।
পরীক্ষা নেওয়া ও পেশাদারিত্ব নিয়ন্ত্রণের কাজ করে
৩৩। বিইউ অ্যান্ড এবি এর কাজ কি?
উত্তর: বাংলাদেশে ইউনানী এন্ড আয়ুর্বেদিক শিক্ষা ও সেবা নিয়ন্ত্রণ করা
পরীক্ষা নেওয়া ও পেশাদারিত্ব নিয়ন্ত্রণের কাজ করে
৩৪। বিএউবি ও বিইউ অ্যান্ড এবি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: ১৯৮২
৩৫। বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে পেশাজীবী সংগঠন সমূহের নাম কি কি?
উত্তর: (১) বিএমএ (বাংলাদেশ মেডিকেল
এসোসিয়েশন)
(২) বিপিএস (বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি)
৩৬। বাংলাদেশে প্রাইভেট স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্য কি?
উত্তর: বানিজ্যিকীকরণ এবং চাপিয়ে দেয়া প্যাথলজিক্যাল পরীক্ষা, অপ্রয়োজনীয় পদ্ধতি ও
দামি ইনটেনসিভ ও কার্ডিয়াক কেয়ার ইউনিটের ব্যবহার
৩৭। ওয়ার্ড পর্যায়ে (প্রান্তিক পর্যায়ে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের সেবা কেন্দ্র সমূহের নাম কি?
উত্তর: কমিউনিটি ক্লিনিক, যা প্রায় ৬০০০ জনকে সেবা প্রদান করে। কমিউনিটি ক্লিনিকগুলোকে একেবারে
প্রান্তিক পর্যায়ের সেবা হিসাবে ধরা হয়।
৩৮। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা কেন্দ্র সমূহের নাম কি?
উত্তর: ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
৩৯। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গড়ে কত জনকে সেবা প্রদান করে?
উত্তর: গড়ে প্রায় ৩০,০০০ জনকে
৪০। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা কেন্দ্র সমূহের নাম কি?
উত্তর: উপজেলা হেলথ কমপ্লেক্স
৪১। জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার
কল্যাণ মন্ত্রণালয়ের সেবা কেন্দ্র সমূহের নাম কি?
উত্তর: জেলা সদর হাসপাতাল
৪২। বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা কেন্দ্র সমূহের নাম কি?
উত্তর: বিশেষায়িত হাসপাতাল সমূহ
৪৩। প্রান্তিক (ওয়ার্ড লেভেল) থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা
কেন্দ্র সমূহের নাম কি?
উত্তর: (১) ওয়ার্ড পর্যায়ে--- কমিউনিটি
ক্লিনিক
(২) ইউনিয়ন পর্যায়ে --ইউনিয়ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
(৩) উপজেলা পর্যায়ে-- উপজেলা হেলথ
কমপ্লেক্স
(৪) জেলা পর্যায়ে --- সদর হাসপাতাল
(৫) বিভাগীয় পর্যায়ে --বিশেষায়িত
হাসপাতাল সমূহ
৪৪। ঔষধ প্রশাসন অধিদপ্তর (উএউঅ)
উপস্থিতি কোন পর্যায় পর্যন্ত বিদ্যমান?
উত্তর: জেলা পর্যায় পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর (উএউঅ) উপস্থিতি বিদ্যমান
৪৫। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাঠামোর মধ্যে কি ধরনের সেবা
প্রদান করে?
উত্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাঠামোর মধ্যে মেডিকেল কলেজ
হাসপাতাল ও বিশেষায়িত ইন্সটিটিউটসমূহ টারশিয়ারী পর্যায়ে সেবা দিয়ে থাকে
৪৬। ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালে
বাংলাদেশে নগরায়ণের অনুপাত কত ছিল?
উত্তর: যথাক্রমে ৩১%, ৩৩% এবং ৩৪%
৪৭। ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালের
নগরায়ণের হারে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশেরর শহরের জনসংখ্যার অনুপাত কত হবে বলে
ধারনা করা যায়?
উত্তর: ৫৬%
৪৮। নগরাঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক স্বাস্থ্যসেবা প্রদান করে কারা?
উত্তর: সাধারণত ৩ ধরনের সেবা-প্রদানকারীর মাধ্যমে প্রদান করা হয়
(১) সরকারি
(২) বেসরকারি (দাতা সংস্থার
সহায়তাপুষ্ট)
(৩) প্রাইভেট স্বাস্থ্য
সেবা-প্রদানকারী
৪৯। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কারিগরি প্রতিষ্ঠান সমূহ কি ধরনের
সেবা প্রদান করে?
উত্তর: কারিগরি প্রতিষ্ঠান সমূহ সক্ষমতা বৃদ্ধি, রোগ নির্ণয় ও গবেষণাসহ বিশেষায়িত সেবা দিয়ে থাকে
৫০। সরকারি পর্যায়ে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক স্বাস্থ্যসেবা প্রদান করে কারা?
উত্তর:
(১) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয় এবং
(২) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়
৫১। নগরবাসীদের ইপিআই, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক বহির্বিভাগ সেবা প্রদান করে সরকারী কোন দপ্তর?
উত্তর: স্বাস্থ্য অধিদপ্তর
৫২। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে নগর/মহানগরে কোন ধরনের স্বাস্থ্য
সেবা বিদ্যমান রয়েছে?
উত্তর:
(১) মেডিকেল কলেজ হাসপাতাল
২) জেলা সদর হাসপাতাল
(৩) বিশেষায়িত হাসপাতাল
(৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
(৫) যক্ষ্মা হাসপাতাল
(৬) কুষ্ঠরোগ হাসপাতাল
৫৩। স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ
স্বাস্থ্য সেবা-কেন্দ্রগুলি কোন ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করে?
উত্তর: স্বাস্থ্য অধিদপ্তর তথা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সেবা-কেন্দ্রগুলি নগরাঞ্চল, উপ-নগরাঞ্চল ও গ্রামাঞ্চলে প্রাইমারি, সেকেন্ডারি ও টার্শিয়ারি
পর্যায়ের এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করে। এছাড়াও নগরবাসীদের ইপিআই, মা ও শিশুস্বাস্থ্য
বিষয়ক বহির্বিভাগ সেবা প্রদান করে
৫৪। স্বাস্থ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
উত্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়
৫৫। জেলা সদরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র কারা তত্ববধান করে?
উত্তর: পরিবার পরিকল্পনা অধিদপ্তর
৫৬। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ কি?
উত্তর: গুরুত্বপূর্ণ পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান করে
৫৭। মা ও শিশু স্বাস্থ্য এবং জেলা সদর হাসপাতাল সমূহের কোন ধরনের স্বাস্থ্য
সেবা পাওয়া যায়?
উত্তর: প্রসবকালীন সেবা, প্রসবোত্তর সেবা, গর্ভপাত পরবর্তী সেবা, তাৎক্ষণিক নবজাতকের যত্ন, পাঁচ বছরের নিচে শিশুর চিকিৎসা, নবজাতকের সংক্রমণ ব্যবস্থাপনা, জন্মকালীন শ্বাসকষ্ট ব্যবস্থাপনা, সংক্রামক রোগের ব্যবস্থাপনা, অসংক্রামক রোগের ব্যবস্থাপনা ইত্যাদি সহ প্রতিকার মূলক স্বাস্থ্য সেবা প্রদান
করে থাকে।
৫৮। মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল সমূহের কোন ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যায়?
উত্তর: গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, টিকাদান, নবজাতকের অত্যাবশ্যকীয় যত্ন, কৈশোর-কালীন
স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা, পুষি।ঠর ঘাটতি
নিয়ন্ত্রণ/ব্যবস্থাপনা, দশ বছরের নিচের শিশুদের কৃমিনাশক প্রদান ইত্যাদিসহ সকল প্রকার প্রতিরোধমূলক
স্বাস্থ্যসেবা ও প্রদান করে।
৫৯। জেলা সদর হাসপাতাল সমূহের কোন ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যায়?
উত্তর: গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, টিকাদান, নবজাতকের অত্যাবশ্যকীয়
যতœ, কৈশোর-কালীন
স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা, পুষি।ঠর ঘাটতি
নিয়ন্ত্রণ/ব্যবস্থাপনা, দশ বছরের নিচের শিশুদের কৃমিনাশক প্রদান ইত্যাদিসহ সকল প্রকার প্রতিরোধমূলক
স্বাস্থ্যসেবা ও প্রদান করে।
৬০। জেলা সদর হাসপাতালের ন্যায় উপজেলা হাসপাতালেও কি সকল ধরনের সেবা পাওয়া যায়?
উত্তর: কিছু প্রতিরোধ-মূলক স্বাস্থ্যসেবা ব্যতীত প্রায় সব ধরনের চিকিৎসা সেবা
পাওয়া যায়।
৬১। বিশেষায়িত হাসপাতাল সমূহের কাজ কি?
উত্তর: বিশেষায়িত হাসপাতাল সমূহ সুনির্দিষ্ট বিষয়ে সেবা প্রদান করে (
যেমন-হৃদরোগ, চোখের সমস্যা, কিডনি রোগ ইত্যাদি)
৬২ । মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইন্সটিটিউটসমূহ এবং উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মাতৃ, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইউনিটসমূহের কাজ কি?
উত্তর: (১) সকল প্রকার পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান
(২) টিকাদান ও পাঁচ বছরের নিচে শিশুর চিকিৎসা প্রদান
৬৩। সিটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্য সেবা প্রদান করে কারা?
উত্তর: সটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারি
হাসপাতালের বহির্বিভাগে ডিসপেনসারি পরিচালনা করে থাকে যেগুলো বিভিন্ন সংক্রামক ও
অসংক্রামক রোগের চিকিৎসা প্রদান করে
৬৪। নগরঞ্চলে টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে কারা?
উত্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি সংস্থাসমূহের
মাধ্যমে সিটি কর্পোরেশন বণ্টন করে থাকে
৬৫। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টরের নীতিমালা তৈরি ও পুনর্গঠনের দায়িত্ব কোন
মন্ত্রণালয়ের?
উত্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
৬৬। কোন আইনের জন্য নগরবাসী ও মিউনিসিপালিটির আওতাধীন জনগণের প্রাথমিক
স্বাস্থ্য পরিচর্যার দায়িত্ব সিটি কর্পোরেশন ও মিউনিসিপালিটির?
উত্তর: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এবং স্থানীয় সরকার
(মিউনিসিপালিটি) আইন-২০০৯ অনুযায়ী
৬৭। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাজ সমূহ কি কি?
উত্তর: (১) স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা
সেক্টরের নীতিমালা তৈরি ও পুনর্গঠন
(২) সেবার নীতিমালা প্রণয়ন,
(৩) চিকিৎসা শিক্ষার মান নিশ্চিতকরণ,
(৪) ওষুধ তৈরি ও ব্যবস্থাপনার গুণগত
মান মনিটরিং ও নিয়ন্ত্রণ,
(৫) ক্লিনিক ও ডায়াগনস্টিক
সেন্টারসমূহ নিয়ন্ত্রণ এবং
(৬) পেশাজীবীদের প্র্যাকটিস
নিয়ন্ত্রণসহ
(৭) নগর ও গ্রামাঞ্চলের সকল নেতৃত্ব ও
নিয়ন্ত্রণ বিষয়ক কাজের দায়িত্ব পুরোপুরিভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের উপর ন্যাস্থ।
৬৮। সিটি কর্পোরেশন ও মিউনিসিপালিটির স্বাস্থ্য সেবা কোন মন্ত্রণালয়ের
আওতাধীন?
উত্তর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
৬৯। বর্তমানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট -এর অধীনে
১১ টি সিটি কর্পোরেশন ও ৫টি মিউনিসিপালিটি এলাকায় কত গুলো প্রাথমিক চিকিৎসা
কেন্দ্র অবস্থিত?
উত্তর: ১৬১ টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র
৭০। বর্তমানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট -এর অধীনে
১১ টি সিটি কর্পোরেশন ও ৫টি মিউনিসিপালিটি এলাকায় কত গুলো সমন্বিত প্রজনন
স্বাস্থ্য সেবা কেন্দ্র অবস্থিত? উত্তর: ২৪ টি
৭১। বর্তমানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট -এর অধীনে
১১ টি সিটি কর্পোরেশন ও ৫টি মিউনিসিপালিটি এলাকায় কত গুলো স্যাটেলাইট ক্লিনিক
অবস্থিত?
উত্তর: ৬৪৪ টি
৭২। বর্তমানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট -এর অধীনে
১১ টি সিটি কর্পোরেশন ও ৫টি মিউনিসিপালিটি এলাকায় কত গুলো ভলান্টারি কাউন্সেলিং ও
চিকিৎসাকেন্দ্র অবস্থিত?
উত্তর: ২৪ টি
৭৩। বর্তমানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট -এর অধীনে
১১ টি সিটি কর্পোরেশন ও ৫টি মিউনিসিপালিটি এলাকায় কত গুলো প্রত্যক্ষ চিকিৎসা
কেন্দ্র অবস্থিত?
উত্তর: ৯২ টি
৭৪। বর্তমানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট -এর অধীনে
১১ টি সিটি কর্পোরেশন ও ৫টি মিউনিসিপালিটি এলাকায় কত গুলো চক্ষু সেবা কেন্দ্র
অবস্থিত?
উত্তর: ২৪ টি
৭৫। নগর এলাকায় বেসরকারি সংস্থাসমূহের বাস্তবায়নে ও দাতা সংস্থার অর্থায়নে
প্রাথমিক স্বাস্থ্যসেবার কর্মসূচি গুলির নাম কি?
উত্তর: (১) আরবান প্রাইমারি হেলথ কেয়ার
প্রজেক্ট
(২) দি স্মাইলিং সান ফ্র্যানচাইজ
প্রোগ্রাম
(৩) নগর বস্তিতে ব্র্যাক মানসী
প্রোগ্রাম
৭৬। বেসরকারি সংস্থার সেবা কেন্দ্র ভিত্তিক ও কমিউনিটি-ভিত্তিক কর্মসূচি
যেগুলো বর্তমানে নগর স্বাস্থ্যসেবা দিচ্ছে তেমন প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: মেরী স্টোপস ক্লিনিক
৭৭। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) কি কি বিদ্যমান?
উত্তর: (১) মা, নবজাতক, শিশু ও কৈশোর
স্বাস্থ্যসেবা
(২) পরিবার পরিকল্পনা
(৩) পুষ্টি
(৪) সংক্রামক রোগসমূহ
(৫) অসংক্রামক রোগসমূহ
(৬) অন্যান্য সাধারণ বিষয়ের
ব্যবস্থাপনা
৭৮। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) আওতাধীন মা, নবজাতক, শিশু ও কৈশোর স্বাস্থ্যসেবাতে কি কি বিদ্যমান?
উত্তর:
(১) মা
ও নবজাতক স্বাস্থ্যসেবা:
· মায়ের সেবা (গর্ভসঞ্চারের পূর্বে, গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তীকালীন) ;
· নবজাতক সেবা (প্রসবের সময় ও প্রসবের পরে), এবং
· প্রসূতি ও নবজাতক সেবা
(২) শিশু
স্বাস্থ্য ও টিকাদানঃ
· আইএমসিআই (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস)এবং
· ইপিআই (এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন)
(৩) কৈশোর
স্বাস্থ্য:
· কৈশোর যৌন ও প্রজনন স্বাস্থ্য,
· কৈশোর-কালীন পুষ্টি,
· কৈশোর-কালীন মানসিক স্বাস্থ্য,
· ঝুঁকিপূর্ণ আচরণ
৭৯। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) আওতাধীন পরিবার পরিকল্পনাতে কি কি সেবা বিদ্যমান?
উত্তর:
(১) গর্ভসঞ্চার-পূর্ব
(২) প্রসব-পরবর্তী
(৩) গর্ভপাত-পরবর্তী
(৪) এমআর-পরবর্তী
৮০। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) আওতাধীন পুষ্টি সেবাতে কি কি
বিদ্যমান?
উত্তর:
(১) শিশু পুষ্টি (পুষ্টির অবস্থা
নির্ণয়, অপুষ্টি প্রতিরোধ, অপুষ্টি ব্যবস্থাপনা)
(২) মায়ের পুষ্টি
(৩) কৈশোর পুষ্টি
৮১। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) তে কোন কোন সংক্রামক রোগসমূহের সেবা
প্রদান করার হয়?
উত্তর:
(১) যক্ষ্মা
(২) ম্যালেরিয়া
(৩) এইচআইভি/এইডস
(৪) উপেক্ষিত গ্রীষ্ম মণ্ডলীয় রোগসমূহ, কালাজ¦র, লিম্ফেটিক ফাইলেরিয়াসিস, কুষ্ঠ, ডেঙ্গু, জলাতঙ্ক, কৃমি
(৫) অন্যান্য সংক্রামক রোগ
৮২। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) তে কোন কোন অসংক্রামক রোগসমূহের
সেবা প্রদান করা হয়?
উত্তর: (১) উচ্চ রক্তচাপ
(২) সম্পূর্ণ
ঝুঁকি নির্ণয় কওে অসংক্রামক রোগ স্ক্রিনিং ও ব্যবস্থাপনা
(৩) ক্যান্সার, ব্রেস্ট, সারভাইক্যাল/ জরায়ু মুখ
(৪) অন্যান্য
অসংক্রামক রোগ: আর্সেনিকোসিস, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ
(৫) মানসিক
স্বাস্থ্য
(৬) যৌন
ও লিঙ্গভিত্তিক সহিংসতা/নির্যাতন
৮৩। অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি) ভেতর অন্যান্য সাধারণ বিষয়ের
ব্যবস্থাপনা করা হয়?
উত্তর: (১) চক্ষু সেবা (২) কানের সেবা
(৩) চর্ম সেবা (৪) জরুরী সেবা
(৫) বার্ধক্য-কালীন সেবা
৮৪। সহযোগিতামূলক (নন-ক্লিনিক্যাল) সেবা সমূহ গুলি কি কি?
উত্তর: ১) ল্যাবরেটরি
(২) রেডিওলোজী ও অন্যান্য ইমেজ ব্যবস্থা
(৩) খুচরা ওষুধের দোকান
৮৫। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ-মাত্রাসমূহ / মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি)
কি?
উত্তর: জাতিসংঘের একটি কার্যক্রম। বাংলাদেশ ২০১৫ সাথে এমডিজি লক্ষ-মাত্রা
অর্জন করেছে।
৮৬। কোন কোন জাগায় ইএসপি সেবা প্রদান করা হয়?
উত্তর: (১) ব্যবহারকারীর বাড়িতে
(২) স্যাটেলাইট ক্লিনিক ও আউটরিচ সেবা
প্রদানের স্থানে
(৩) কউিনিটি ক্লিনিকে
(৪) ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা
কেন্দ্র ও ইউনিয়ন উপস্বাস্থ-কেন্দ্রে
(৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
(৬) মা ও শিশু কল্যাণ কেন্দ্র
৮৮। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা / সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) কি?
উত্তর: এটি ২০১৫- পরবর্তী স্বাস্থ্য বিষয়ক উন্নয়ন কার্যাবলী
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) এসডিজি-ও
১৭টি লক্ষ্য গ্রহণ করে।
৮৯। সরাসরি স্বাস্থ্যের সাথে জড়িত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা / সাসটেইনেবল
ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) লক্ষ্য কি?
উত্তর: সব বয়েসের সকলের সুস্থ জীবন নিশ্চিত করা ও সুস্থতা/স্বাস্থ্যকে উন্নীত
করা
৯০। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর/ফার্মেসী সেক্টরে নিয়ন্ত্রণকারী
সংস্থার নাম কি?
উত্তর: ঔষধ প্রশাসন অধিদপ্তর
৯১। ঔষধ প্রশাসন বিশেষ অবস্থায় কোন কোন বিশেষ ক্ষমতা ব্যবহার করতে পারে?
উত্তর: (১) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ (২) মোবাইল কোর্ট আইন ২০০৯
৯২। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে কত গুলো জেলা অফিস আছে?
উত্তর: বর্তমানে ৫৫টি জেলা অফিস আছে।
৯৩। ঔষধ প্রশাসন অধিদপ্তর কোন কোন এক্টের মাধ্যমে পরিচালিত হয়
উত্তর:
(1)
The
drugs Act-1940 (দি ড্রাগস এক্ট-১৯৪০)
(2)
The
Drugs Act-1945(দি ড্রাগস এক্ট-১৯৪৫)
(3)
The Bengal Drugs Rules -1946 (দি বেঙ্গল
ড্রাগস রুল -১৯৪৬)
(4)
The
Drugs (Control) Ordinance – 1982 (দি ড্রাগস (কন্ট্রল) অরডিনেন্স-১৯৮২)
(5)
The Drugs (Control) (Amendment)
Ordinance-1982 (দি ড্রাগস (কন্ট্রল) (এমেনডমেন্ট) অরডিনেন্স-১৯৮২)
(6)
The drugs (control) (Amendment) Ordinance-
1984 (দি
ড্রাগস (কন্ট্রল) (এমেনডমেন্ট) অরডিনেন্স-১৯৮৪)
(7)
Drugs (Control) (Amendment) Act 2006 (দি ড্রাগস
(কন্ট্রল) (এমেনডমেন্ট) এক্ট - ২০০৬)
৯৪। ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাজ কি?
উত্তর: আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ ও হোমিওপ্যাথিক
ব্যবস্থার ওষুধসহ সব ধরনের ওষুধ ও চিকিৎসা বিষয়ক যন্ত্রের আমদানি, কাঁচামাল ও মোড়কীকরণের
উপকরণসমূহ কেনা, সম্পূর্ণ তৈরি ওষুধের
উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয়, দাম নির্ধারণ ইত্যাদি
নিয়ন্ত্রণ করে
৯৫। ড্রাগ ইন্সপেক্টরদের কাজ কি?
উত্তর: ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল অফিসার
ড্রাগ ইন্সপেক্টর’ হিসাবে ওষুধ আইন অনুসরণ করে এবং তাদের দায়িত্ব সঠিক ভাবে
পালন করার জন্য অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষকে সহায়তা করে
৯৬। ঔষধ প্রশাসন অধিদপ্তরে বিদ্যমান কমিটিগুলির নাম কি?
উত্তর: - ঔষধ নিয়ন্ত্রণ কমিটি
-
কাঁচামাল ও তৈরি ওষুধ
আমদানির স্ট্যান্ডিং কমিটি
-
দাম নির্ধারণ কমিটি, ইত্যাদি
৯৭। ঔষধ প্রশাসন অধিদপ্তরে বিদ্যমান কমিটিগুলির কি ভাবে গঠিত হয় এবং তাদের কাজ
কি?
উত্তর: কমিটিগুলো বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ দ্বারা গঠিত হয় এবং তারা অনুমতি
প্রদানকারী কর্তৃপক্ষকে ওষুধ ও মাদক বিষয়ক পরামর্শ দেন ও সুপারিশ করেন
৯৮। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (বিপিসি) কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে
একটি স্বায়ত্তশাসিত সংস্থা। বিপিসি ফার্মেসী শিক্ষা ও পেশার নিয়ন্ত্রণকারী
কর্তৃপক্ষ।
৯৯। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (বিপিসি) কোন ধরনের সার্টিফিকেট প্রদান করে?
উত্তর: ৩ ধরনের। গ্রেড-এ, গ্রেড-বি এবং গ্রেড-সি
১০০। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (বিপিসি) মূল উদ্দেশ্য কি?
উত্তর: সমগ্র বাংলাদেশে ফার্মেসী প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা
১০১। বাংলাদেশের ওষুধের উৎস কি?
উত্তর: (১) স্থানীয় উৎপাদন: ৯৫-৯৮% (২) আমদানি: ২-৫%
১০২। সরকারি পর্যায়ে ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি কেনাকাটা কারা তদারকি করে?
উত্তর: সাধারণত সিএমএসডি’র মাধ্যমে সকল ধরনের কেনাকাটা ও বণ্টন হয়ে থাকে। তবে
বিশেষ ক্ষেত্রে হাসপাতাল ও ইন্সটিটিউট দ্বারা সরাসরি ক্রয় করা হয়।
১০৩। সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) এর কাজ কি?
উত্তর: স্বাস্থ্য অধিদপ্তরের (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধীনে
সকল ধরনের ওষুধ, চিকিৎসা বিষয়ক ও
অন্যান্য যন্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস ক্রয় করা, গ্রহণ করা, স্টোর ও বণ্টন করার ক্ষেত্রে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো মূল দায়িত্ব পালন
করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্যান্যদের এবং দুর্যোগ ও জরুরী অবস্থায়
সিএমএসডি সহায়তা দিয়ে থাকে
১০৪। প্রাইভেট সেক্টরে সারা দেশে ওষুধ বণ্টনের জন্য নিচের পদ্ধতিগুলো মেনে চলা
হয়
উত্তর:
(১) উৎপাদকের কাছ থেকে হাসপাতাল ও খুচরা ওষুধের বাজারে সরাসরি বণ্টন
(২) উৎপাদকের কাছ থেকে পাইকারি ও খুচরা বিক্রেতার কাছে বা হাসপাতালে সরাসরি
বণ্টন
(৩) পাইকারি থেকে খুচরা বিক্রেতা
১০৫। সরকারি হাসপাতালের সকল ধরনের
ওষুধ, চিকিৎসা বিষয়ক ও
অন্যান্য যন্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস ক্রয় করা
উত্তরঃ সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি)
১০৬। সরকারি কোন প্যাকেজের মাধ্যমে কৈশোর স্বাস্থ্য সেবা প্রদান করা হয়?
উত্তরঃ অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি)
১০৭। ইপিআই বলতে কি বোঝান হয়?
উত্তরঃ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন
১০৮। কৈশোর স্বাস্থ্য অন্তভুক্ত স্বাস্থ সেবাগুলোর নাম কি?
উত্তরঃ
· কৈশোর যৌন ও প্রজনন স্বাস্থ্য,
· কৈশোর-কালীন পুষ্টি,
· কৈশোর-কালীন মানসিক স্বাস্থ্য,
· ঝুঁকিপূর্ণ আচরণ
১০৯। ইপিআই বলতে কি বোঝান হয়?
উত্তরঃ ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস
১১০। সরকারি কোন প্যাকেজের মাধ্যমে মা ও নবজাতক স্বাস্থ্যসেবা সেবা প্রদান করা
হয়?
উত্তরঃ অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি)
১১১। স্বাস্থ বিষয়ক পেশাজীবীদের প্র্যাকটিস নিয়ন্ত্রণ করা কোন মন্ত্রণালয়ের?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
১১২। ওষুধ তৈরি ও ব্যবস্থাপনার গুণগত মান মনিটরিং ও নিয়ন্ত্রণ করা কোন মন্ত্রণালয়ের?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
১১৩। বাংলাদেশের ওষুধের কত শতংশ আমদানি নির্ভর?
উত্তর: ২-৫%
১১৪। চিকিৎসা শিক্ষার মান নিশ্চিতকরণ করা কোন মন্ত্রণালয়ের?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
১১৫। সরকারি কোন প্যাকেজের মাধ্যমে কৈশোর-কালীন মানসিক স্বাস্থ্য সেবা প্রদান
করা হয়?
উত্তরঃ অত্যাবশ্যকীয় সার্ভিস প্যাকেজ (ইএসপি)
১১৬। আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ ও হোমিওপ্যাথিক
ব্যবস্থার ওষুধসহ সব ধরনের ওষুধ ও চিকিৎসা নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ ঔষধ প্রশাসন অধিদপ্তর
১১৭। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টরের নীতিমালা তৈরি ও পুনর্গঠন করা কোন মন্ত্রণালয়ের?
উত্তরঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
১১৮। বাংলাদেশের ড্রাগ বিষয়ক প্রথম এক্ট এর নাম কি?
উত্তরঃ The
drugs Act-1940 (দি ড্রাগস এক্ট-১৯৪০)
১১৯। বাংলাদেশের ড্রাগ বিষয়ক সর্বশেষ জারিকৃত এক্ট এর নাম কি?
উত্তরঃ Drugs
(Control) (Amendment) Act 2006 (দি ড্রাগস (কন্ট্রল) (এমেনডমেন্ট) এক্ট - ২০০৬)
১২০। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা / সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) এর লক্ষ্য
কয়টি?
উত্তর: ১৭ টি
১২১। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা / সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) কত
সালে গৃহীত হয়?
উত্তর: ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
১২২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা / সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) কোন
প্রতিষ্ঠান প্রনয়ন করে?
উত্তর: জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)
১২৩। স্বাধীনতার পর বাংলাদেশের ড্রাগ বিষয়ক জারিকৃত প্রথম এক্ট এর নাম কি?
উত্তরঃ The
Drugs (Control) Ordinance – 1982 (দি ড্রাগস (কন্ট্রল) অরডিনেন্স-১৯৮২)
১২৪। বাংলাদেশ কত সালে সহস্রাব্দ
উন্নয়ন লক্ষ-মাত্রাসমূহ / মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) অর্জন করেছে?
উত্তর: ২০১৫ সালে এমডিজি লক্ষ-মাত্রা অর্জন করেছে।

❤️❤️
ReplyDelete