Wednesday, 5 August 2026

L2 (৩১/৭/২০২৬) মডিউল-১, সেশন-২ (পৃষ্ঠা ১৬ - ১৭)

 পিসিবি ট্রেনিং মডিউল -১, সেশন-২ এর গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

Lecture Module Sponsored by: 

ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ভৈরব, কিশোরগঞ্জ। 

Admission going on: Pharmacy (Tk. 4,01,000/-) 

BBA (Tk. 2,98,100/-),   Biochemistry (Tk. 3,66.700/-),    

CSE (Tk. 3,50,800/-),     EEE (Tk. 3,59,000/-),   

Food & Nutrition (Tk. 3,53,000/-)

১০% - ১০০% স্কলারশিপে ভর্তি চলছে: 

আপনার সুপারিশকৃত প্রতি শিক্ষার্থীর জন্য ,০০০/- টাকা সম্মানীর ব্যবস্থা রয়েছে।  


 পিসিবি ট্রেনিং মডিউল -১, সেশন-২ এর গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

 

১২৫। বাংলাদেশের ফার্মাসিস্টদের জন্য কোড অব ইথি[কস কোথা থেকে গ্রহণ করা হয়েছে ?

উত্তর: অ্যামেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশন থেকে [সদস্য পদ গ্রহণের মাধ্যমে]

 

১২৬। অ্যামেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশনের নাম কি?

উত্তর: অ্যামেরিকান ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন

 

১২৭। কত তারিখে অ্যামেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করা হয়েছে?

উত্তর: অক্টোবর ২৭, ১৯৯৪

 

১২৮। ফার্মাসিস্ট কারা?

উত্তর: ফার্মাসিস্টগণ হচ্ছেন স্বাস্থ্য পেশাজীবী যারা ব্যক্তি/রোগীকে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন।

 

১২৯। ফার্মাসিস্টদের কোড অব ইথিকস এর মূলনীতি সমূহ কি ভাবে গঠিত হয়েছে?

উত্তর: মূলনীতিসমূহ গঠিত হয়েছে নৈতিক বাধ্যবাধকতা ও গুণের উপর ভিত্তি করে, যা ফার্মাসিস্টদের রোগী, স্বাস্থ্য পেশাজীবী ও সমাজের সাথে সম্পর্কের ক্ষেত্রে পথ দেখাবে

 

১৩০। ফার্মাসিস্টদের কোড অব ইথিকস এর মূলনীতির সংখ্যা কত গুলো?

উত্তর: ৮ টি

 

 

১৩১। ফার্মাসিস্টদের কোড অব ইথিকস এর মূলনীতি সমূহ কি ভাবে গঠিত হয়েছে?

উত্তর:

(১) একজন ফার্মাসিস্ট, তার ও রোগীর মধ্যকার অর্জিত সম্পর্ককে সম্মান করবেন

(২) একজন ফার্মাসিস্ট, প্রতিটি রোগীর প্রতি যত্নবান, দয়াশীল, বিশ্বস্ত থেকে দায়িত্ব পালন করবেন

(৩) একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর স্বাধীনতা ও মর্যাদাকে সম্মান করবেন

(৪) পেশাজীবী হিসাবে একজন ফার্মাসিস্ট সততা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করবেন

(৫) একজন ফার্মাসিস্ট তার জ্ঞান ও পেশাজীবী দক্ষতা বজায় রাখবেন

(৬) একজন ফার্মাসিস্ট তার সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মূল্যবোধ ও সক্ষমতাকে শ্রদ্ধা করবেন

(৭) একজন ফার্মাসিস্ট ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক প্রয়োজনে সেবা প্রদান করবেন

(৮) একজন ফার্মাসিস্ট স্বাস্থ্যসেবার সাথে সম্পর্কিত পণ্য/উপকরণ/সম্পদ বণ্টনের ক্ষেত্রে ন্যায়বিচার করবেন

 

১৩১। এনজিও / উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবার লক্ষ্য কি?

উত্তর: প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা চাহিদা পূরণ নিশ্চিত করা

 

১৩২। এনজিও / উন্নয়ন সহযোগী পর্যায়ে স্বাস্থ্যসেবা কি ভাবে বাস্তবায়িত হয়?

উত্তর: সেক্টর-ওয়াইড কর্মসূচি পরিকল্পনা, দ্বি-পাক্ষিক প্রকল্পে সরাসরি সহায়তা, জাতিসংঘ, গ্লোবাল ফান্ড,  GAVI, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা চাহিদা পূরণ নিশ্চিত করা

 

১৩৩। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাজ কি?

উত্তর: জাতীয় স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক নীতিমালা/নীতি নির্ধারণ, কর্মসূচি এবং কার্যক্রমসমূহ বাস্তবায়ন, ব্যবস্থাপনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ করা

 

১৩৪। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ কয়টি?

উত্তর: ২ টি।

 

১৩৫। গ্রেড ”সিফার্মাসিস্টদের (ফার্মেসী টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্যের সংখ্যা কত গুলি? 

উত্তর: ১১ টি

 

১৩৬। গ্রেড ”সিফার্মাসিস্টদের (ফার্মেসী টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য গুলি কি কি?

উত্তর:       

(১) সরকার অনুমোদিত স্ট্যান্ডার্ড অনুযায়ী মডেল মেডিসিন শপ পরিচালনা করা

(২) গুড ডিসপেন্সিং প্রাকটিস অনুসরণ করে মডেল মেডিসিন শপে ওষুধ বিক্রয় করা

(৩) মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময়ে কাউন্সিলিং করা

(৪) মডেল মেডিসিন শপে ওষুধের মজুদ ব্যবস্থাপনা করা

(৫) ক্রেতাকে ওষুধ দেয়ার সময় নিয়ম মেনে লেবেলিং করা

(৬) ঔষধ প্রশাসনের ফার্মকোভিজিল্যান্স কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা

(৭) ঔষধ প্রশাসনের নোটিসে প্রদত্ত নির্দেশনা মেনে চলা এবং তা সংরক্ষণ করা

(৮) ঔষধ প্রশাসন কোন ওষুধ নিষিদ্ধ করলে তা বিক্রয় না করা

(৯) ঔষধ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবস্থাপনা করা

(১০) অননুমোদিত, নকল, ভেজাল এবং নিম্নমানের ওষুধ সংরক্ষণ ও বিক্রয় না করা

(১১) মডেল ফার্মেসীতে এ-গ্রেড ফার্মাসিস্ট এর সহকারী হিসাবে কাজ করা

 


5 comments: